বিনোদন

‘তোমার জয় নিশ্চিত’, স্বামীর জয়ে আত্মবিশ্বাসী শুভশ্রী

ব্যারাকপুরের হাইপ্রোফাইল তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী৷ প্রার্থী হওয়ার পর তারকা পরিচালক মার্চ মাস থেকে মারাত্মক ব্যস্ত প্রচার নিয়ে৷ কলকাতার বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে ব্যারাকপুরেতেই আস্তানা গড়েছিলেন রাজ। নিজের দেশের বাড়িতেই থাকা শুরু করেছিলেন। নাওয়া খাওয়া ছেড়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন প্রচারের কাজে। স্ত্রী শুভশ্রী, মা, আর ছোট্ট ইউভানকে কোনোভাবে সময় দিতে পারছিলেননা পরিচালক মশাই। তবে সেই সব নিয়ে স্ত্রী, মা, ও ছেলের কারোরই আপত্তি নেই। সকলেই চান রাজই এই ভোটের লড়াইতে জিতুক।

ভোটের দামামা অনেকদিন হল বেজে গিয়েছে। আজ সব প্রতীক্ষার অবসান ঘটে। ষষ্ট দফায় করোন আবহে চলছে বিধানসভার ভোট গণনা প্রক্রিয়া। হেভিওয়েট কেন্দ্র ব্যারাকপুরে চলছে ভোট। আর ভোটের দিন তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বুথ পরিদর্শনে। ভোটকে কেন্দ্র করে ব্যারাকপুরের কোনও বুথে গোলমাল হচ্ছে কিনা সে বিষয়েও কড়া নজর রাখছেন রাজ চক্রবর্তী। ভোটের প্রচার থেকেই রাজের গলায় শোনা গিয়েছিল, ব্যারাকপুরের মানুষের ভালোবাসা এবং আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে। আজ ও একই কথা রয়েছে।

আজ সকাল থেকেই তৃণমূল প্রার্থী রাজ সকাল থেকেই বেরিয়ে পড়েছেন বিভিন্ন বুথ পরিদর্শনে। ভোটকে কেন্দ্র করে ব্যারাকপুরের কোনও বুথে গোলমাল হচ্ছে কিনা সে বিষয়েও বেশ কড়া নজরে রাখছেন তিনি। আর এর মাঝেই তিনি বলে বসলেন, প্রথমবার ভোটে লড়লেও ব্যারাকপুরে জয়ের বিষয়ে তিনি ১০০ শতাংশ নিশ্চিত। পরিচালকের মুখে শোনা যাচ্ছে, আজকের সিনেমা পুরো হিট হয়ে গিয়েছে। তিনি ৩০- ৩৫ হাজার ভোটে জয় পাবেন।

অন্যদিকে রাজের পত্নী কোভিড আক্রান্ত হওয়ায় স্বামীর পাশে না থাকলেও, বাড়িতে হোম কোয়ারেন্টিনে থেকেও স্বামীকে সঙ্গ দিচ্ছেন শুভশ্রী। এর আগেও রাজের মনোনয়ন পত্র জমা দেওয়ার দিন, ভোটের প্রচারে রাজের সাথে পা মেলাতে দেখা গিয়েছে। আজ কাছে নেই তো কি হয়েছে। ইন্সটাগ্রামে একটি পোস্ট দিয়ে সাহস দিলেন স্বামীকে। স্বামীর একটি সেলফি ছবি দিলেন। যেখানে দেখা যাচ্ছে রাজ সাদা জামা সাথে চোখে কালো সানগ্লাস আর গলায় তৃণমূলের উত্তরীয়। এরপর ক্যপাশানে লিখলেন, “তোমার জয় নিশ্চিত”। অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026