পলিটিক্স

সাদা ধুতি-পাঞ্জাবি, সঙ্গে দুবাইয়ের রুপোলী চপ্পল! বিধানসভার প্রথম দিনেই নজর কাড়লেন মদন মিত্র

পাঁচ বছর পরে আবারো বিধানসভায় প্রত্যাবর্তন করলেন মদন মিত্র। বরাবর তিনি জনপ্রিয় তার স্টাইল স্টেটমেন্ট এর জন্য। আর প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই তার নিজের ট্রেডমার্ক স্টাইলে সকলকে একেবারে চমকে দিলেন তিনি। শুক্রবার নতুন বিধান সভা গঠনের পর প্রথম অধিবেশন ছিল এবং সেই দিন খোশমেজাজে সাদা ধুতি পাঞ্জাবি পরে বিধানসভায় ঢুকলেন মদন মিত্র।

পরনে সাদা পাঞ্জাবি এবং ধুতি থাকলেও মদন মিত্র সব সময় রঙিন চরিত্র। বিধানসভায় প্রবেশ করার সময় ভারতের প্রায় অধিকাংশ রাজনীতিবিদ এই ধুতি-পাঞ্জাবি পরে থাকেন। কিন্তু মদন মিত্র সবার থেকে আলাদা, বলতে গেলে তার চটির মতো চটি পরে এখনো পর্যন্ত মনে হয় না কোন রাজনীতিবিদ বিধানসভার মতো জায়গায় এসেছেন। সাদা ধুতি পাঞ্জাবি সঙ্গে মদন মিত্র পড়েছিলেন নীল রঙের মাস্ক এবং রুপালি রঙের একটি অভিনব চপ্পল। এই চপ্পলের উপরে ইংরেজিতে লেখা ছিল এই চপ্পলের ব্র্যান্ডের নাম – ‘বস’। আর এই বস এর চপ্পল পরে একেবারে বসের মতোন করেই এন্ট্রি নিলেন মদন।

উল্লেখযোগ্য বিষয় হলো এই চপ্পল নাকি কিনে আনা হয়েছে দুবাই থেকে। মদন মিত্র নিজেই এই কথা সকলকে জানিয়েছেন। তবে এই জিনিসটি নিজে কিনেছেন নাকি কারো কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন সেটা এখনো পর্যন্ত জানাননি মদন মিত্র। পাশাপাশি এই চপ্পলের দাম এখনো পর্যন্ত জানা যায় নি।

তাই এইরকম একটি চপ্পল পরার কারণ জানতে চাইলে, মদন মিত্র বলেন, ” আমি তো বহিরাগত নই তাই বাইরে থেকে জুতা এনে পরেছি। ” বিধানসভায় প্রবেশের সময় এবং বিজেপির বিরুদ্ধে কটাক্ষ ছুড়তে ছাড়লেন না এই বর্ষীয়ান তৃণমূল নেতা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026