দেশ

কবে ভারতে আসবে জনসন এন্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন? জানাল নীতি আয়োগ

এবারে ভারতে আসছে আমেরিকার ফার্মেসি জায়েন্ট জনসন এন্ড জনসনের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন। নীতি আয়োগ এর সদস্য ভিকে পাল জানিয়ে দিলেন, ভারত সরকার বর্তমানে জনসন এন্ড জনসন এর সঙ্গে কথাবার্তা বলছে এই ভ্যাকসিন নিয়ে। এএনআই এর সঙ্গে কথা বলার সময় ডক্টর পাল বললেন, ” আমরা বর্তমানে মার্কিনী ভ্যাক্সিনেশন জয়েন্ট জনসন এন্ড জনসন এর সঙ্গে কথা বলছি যাতে তাদের সিঙ্গেল ডোজ ভ্যাকসিন আমরা নিয়ে আসতে পারি ভারতে।”

তিনি জানিয়ে দিলেন, ” পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী জনসন এন্ড জনসন এর এই ভ্যাকসিন তৈরি হবে হায়দ্রাবাদের বায়ো ই সেন্টারে।” এই সিদ্ধান্ত ঘোষণা করার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার জনসন এন্ড জনসন জানিয়েছিল, তারা নিজেদের করণা ভাইরাসের ভ্যাকসিন এর ট্রায়ালে লক্ষ্য করতে পেরেছে, করোনাভাইরাসের ডেল্টা ভেরিয়েন্ট এর জন্য এই ভ্যাকসিন অত্যন্ত কার্যকরী। এছাড়াও, একটি বৃহৎ মাত্রায় এই ভ্যাকসিন কাজ করতে পারে।

জনসন এন্ড জনসন জানিয়েছে, তাদের ভ্যাকসিন করোনাভাইরাস প্রতিরোধে ৮৫ শতাংশ কার্যকরী এবং এই ভ্যাকসিন গ্রহণ করলে আপনাদের দেহে অনাক্রম্যতা তৈরি হবে। ভালো ইমিউনিটি গঠন হলে আপনাকে করোনাভাইরাস আক্রমণ করতে পারবে না ফলে আপনার হাসপাতালে যেতে হবে না এবং আপনার মৃত্যু হবে না। বর্তমানে ভারতের বারোটি রাজ্যে করোনাভাইরাস এর ডেল্টা প্লাস ভেরিয়েন্ট সক্রিয় রয়েছে। জনসন এন্ড জনসন এর ভ্যাকসিন শুধুমাত্র ডেল্টা নয় এর পরের ডেল্টা প্লাস ভেরিয়েন্ট এর জন্য কার্যকরী হবে। তাই এই মুহূর্তে যদি ভারত সরকার সারা ভারতে জনসন এন্ড জনসন এর এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন চার্জ করতে পারে তাহলে ভারত ডেল্টা প্লাস ভেরিয়েন্ট এর বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারবে।

বর্তমানে ভারতে যে বারোটি রাজ্যে এই বিশেষ ভেরিয়েন্ট সক্রিয় রয়েছে সেখানে এই করোনাভাইরাস প্রায় ত্রাস তৈরি করেছে। ইতিমধ্যেই ভারতে ৫৬ টি ডেল্টা প্লাস কেস রিপোর্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে যদি তাড়াতাড়ি করে জনসন এন্ড জনসন এর এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন সকলকে দেওয়া যায় তাহলে সুবিধা হবে। সবথেকে বড় কথা এই ভ্যাকসিনের শুধুমাত্র একটি ডোজ গ্রহণ করলেই আপনার কাজ হয়ে যাবে, আপনাকে বারবার ভ্যাক্সিনেশন সেন্টারে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে না।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026