বিনোদন

গানের মঞ্চে প্রেম করছেন অরুণিতা ও পবনদীপ? অবশেষে স্বীকারোক্তি গায়কের

সোনি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো হল ইন্ডিয়ান আইডল। অন্যবারের তো এবারেও রমরমিয়ে চলছে জনপ্রিয় এই গানের রিয়েলিটি শোয়ের সিজন ১২ । পেজ থ্রিয়ের পাতায় এই রিয়ালিটি শো নিয়ে নানান খবর উঠে আসে হামেশাই। চ্যানেল এর টুইটার অ্যাকাউন্টে প্রতিদিনই অংশগ্রহণ করতে আসা নতুন প্রতিযোগীদের কোন না কোন নতুন ভিডিও শেয়ার করা হয়েই থাকে। ইন্ডিয়ান আইডলের সিজন ১২ একদিকে যেমন রমরমিয়ে চললেও তেমনই বেশ কিছু বিতর্কে নাম জড়িয়েছে। তবে সব সময় খারাপ হবে তা কিন্তু নয়।

ইন্ডিয়ান আইডল সিজন ১২ এর অন্যতম এক প্রতিভাবান প্রতিযোগি হল এই বঙ্গ তনয়া অরুণিতা কাঞ্জিলাল। অরুণিতার সুরেলা কণ্ঠী বাংলা তথা সারা ভারতবাসীর কাছে খুব প্রিয়। বনগাঁর মিষ্টি মেয়ে অরুনিতা কাঞ্জিলাল। এক মধ্যবিত্ত পরিবারে তার জন্ম কিন্তু ছোট থেকেই গানের প্রতি ভালোবাসা ছিল এই গায়িকার। চোখে অনেক স্বপ্ন নিয়ে ইন্ডিয়ান আইডলে অংশগ্রহণ করেছে। অরুণিতার ধ্যান জ্ঞান ছিল গান। পড়াশোনার পাশাপাশি সমানতালে গানের প্রশিক্ষণ শুরু করেন। স্বপ্ন ছিল একজন প্রতিষ্ঠিত গায়িকা হওয়ার আর সেই দৌড়েই রয়েছেন তিনি।

তাঁর গানে মুগ্ধ হয়েছেন রেখাজি থেকে এ আর রহমান, জাভেদ আলীর মতো সঙ্গীতশিল্পী। তার সুর দরদী কন্ঠ মন জয় করে নিয়েছে সকলের। নিজের গানে এই বছর ইন্ডিয়ান আইডলের অন্যতম প্রতিযোগী হয়ে উঠেছে অরুণিতা। সেরা ৫ জনের মধ্যে একজন হল অরুণীতা। অরুণিতা যখন ছোট ছিল তখন এ জি বাংলা লিটল চ্যাম্প এ অংশগ্রহণ করে উইনার হয়েছিলেন সেখানে আর এবারেও সকলের চোখের মনি হয়ে উঠেছে অরুণিতা।

ইন্ডিয়ান আইডলের সিজন ১২-তে অরুণিতার গানের পাশাপাশি আরও একটি বিষয় নিয়ে চর্চায় রয়েছেন অরুণিতা। এই রিয়ালিটি শোয়ের অন্যতম প্রতিযোগী পবনদীপের রাজন। এই দুইজনের প্রেমের সম্পর্কের খবর। গোটা সিজন ধরেই অনেকে বলছেন এঁরা নাকি প্রেম করছেন। শোয়ের সঞ্চালক আদিত্য নারায়ণ বিভিন্ন সময় নানা মজা করেছেন তাঁদের নিয়ে। বিচারকরাও বাদ যাননি। কিন্তু, অরুনিতা আর পবন কখনো নিজেদের প্রেমের কথা মুখে কিছু স্বীকার করেননি। তবে এই প্রথমবার শোয়ের মাঝেই পবনদীপ জানিয়েছেন, তিনি প্রেমে পড়েছেন।

ইতমধ্যে ভারতে প্রবেশ করেছে বর্ষার। মনসুন সিজন মানেই প্রেমের সিজন। টেলিভিশনের প্রায় সব ধারাবাহিকেই এখন মনসুন স্পেশাল এপিসোড। তাই তো সবার মতো এ সপ্তাহে ইন্ডিয়ান আইডলের মঞ্চে শোনা যাবে বর্ষার গান। আর বৃষ্টির গানে প্রেম ভালোবাসা থাকবে না তা কী হয়! না হয়নাই তো তাই তো এই পর্বে পবনদীপকে দেখা যাবে কিশোর কুমারের কালজয়ী রোম্যান্টিক হিট ‘রিম ঝিম গিরে সাওয়ান’ গাইতে। আর এই গানের শেষে পবনদীপ জানান, তিনি প্রেমে পড়েছেন। স্বাভাবিকভাবেই এই কথা শুনলে মনে প্রশ্ন আসবে তাহলে কি অরুণিতা পবনদীপের মনের মানুষ।

না অরুণিতা নয়। পবনদীপ বলেন, তিনি এই মনসুন আবহাওয়ার প্রেমে পড়েছেন। এখনো নিজের প্রেমের স্বীকারোক্তি করেননি। তবে এদের প্রেমের গুঞ্জন অনেকেই অস্বীকার করেছেন। কারণ এর আগেও বহু সেলিব্রেটি এই মঞ্চে প্রেমের অভিনয় করেছেন। যেমন আদিত্য নারায়ণ আর নেহা কক্কর শোয়ের টিআরপি বাড়ানোর জন্য মিথ্যা বিয়ের নাটক ও করেন। অরুণিতা আর পবনের ক্ষেত্রেও তা হতে পারে। অনেকের মত সবটাই টিআরপির খেলা। আবার অনেকে মন্তব্য করেন,রিয়্যালিটি শোতে রিয়্যালিটি ছাড়া বাকি সবই আছে। তবে এসব বির্তক দূরে রেখে পবনদীপ আর অরুণিতা নিজের গানেই ফোকাস রেখেছে৷ যদি সত্যি এরা প্রেম করে তা সময়েই বলবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026