পলিটিক্স

Madan Mitra: ‘দুয়ারে রেশন’-এর পর মদন মিত্রের হাত ধরে আসছে ‘দুয়ারে শুকনো খাবার’

দুয়ারে রেশন প্রকল্প তো ছিলই, আর এবারে দুয়ারে শুকনো খাবার প্রকল্প চালু করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। নিজের উদ্যোগে এই প্রকল্প চালু করেছেন তিনি। ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু করে দিয়েছেন পরীক্ষামুলকভাবে। কামারহাটি এলাকায় এই দুয়ারে শুকনো খাবার প্রকল্প চালু করা হয়েছে মদন মিত্রের উদ্যোগে। আর এর জন্য চালু করা হয়েছে তিনটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার। মদন মিত্র জানিয়ে দিয়েছেন, এই নম্বরগুলিতে ফোন করলে এই শুকনো খাবার পাওয়া যাবে। তিনটি ফোন নম্বর হলো 9903389111, 9903378111, 842066666।

মদন মিত্র জানিয়েছেন এলাকার মানুষের সুবিধা করার জন্য তিনি এই নতুন প্রকল্প চালু করলেন। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তার নিজের নম্বর এবং এই বেশ ক’টি নাম্বার তিনি আপলোড করে দিয়েছেন। তিনি সকলের উদ্দেশ্যে জানিয়েছেন, “ত্যাগেই আনন্দ। আমার অনেক কিছু আছে। কিন্তু অনেক মানুষের অনেক কিছু প্রয়োজন। তাদেরকে এই সাহায্য পৌঁছে দেওয়া আমার কাজ। আমি তাই ঘোষণা করছি আপনাদের কোথাও যেতে হবে না। আমাকে এই তিন মোবাইল নম্বর মারফত ফোন করবেন। সাহায্য ঠিক জায়গায় ঠিক সময়ে পৌঁছে যাবে।”

গত কয়েকদিন ধরেই মদন মিত্র কে দেখা যাচ্ছিল এলাকায় বিভিন্ন খাবার দেওয়ার কাজ করতে। কামারহাটি মানুষের জন্য কিছু করবেন, এটা তিনি সবসময় ভেবে থাকেন। তাই আবারও কামারহাটির মানুষের জন্য কিছু করার উদ্যোগে চালু করে দিলেন এই দুয়ারে শুকনো খাবার প্রকল্প। এই প্রকল্প চালু করার সময় তিনি বললেন, ‘আপনাদের দ্বারা আমি নির্বাচিত। তাই আপনাদের সব প্রয়োজনে আমি আছি আপনাদের পাশে।’ বলাই বাহুল্য, মদন মিত্র যশে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য মদন মিত্র চালু করলেন এই প্রকল্প।

এছাড়াও তিনি সকলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তার এলাকার ১০০টি গ্রুপ বিভিন্ন উপকূলীয় অঞ্চলে গিয়ে ত্রাণ বিলি করে আসছে। এছাড়াও তিনি জানিয়েছেন এলাকার সুবিধার জন্য তিনি বিভিন্ন জায়গায় মা ক্যান্টিন চালু করেছেন। সঙ্গেই জানিয়েছেন, এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরেছি নিয়ে খুশি কিন্তু এলাকার মানুষ যখন কোন জয়যাত্রা চাইনি, তাই তিনিও কোন জয়যাত্রা করছেন না। তিনি শুধুমাত্র নিজে ভালো ভাবে থাকতে এবং মানুষকে ভাল ভাবে রাখতে চাইছেন।

John Fabian

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026