দোলের উৎসবের দিন গেরুয়া এবং সবুজের ভেদাভেদ ভুলে দুটি দলের তারকা প্রার্থীরা একসাথে দোল খেললেন। একটি বেসরকারি সংবাদমাধ্যমের আয়োজিত করা একটি দোল উৎসবে দেখা গেল একসাথে পায়েল, শ্রাবন্তী, তনুশ্রী এবং মদন মিত্র কে। তাদের সাথে ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া শ্রীতমা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ দেবাংশু ভট্টাচার্য কে।
তসরের পাঞ্জাবি পরে ঢোল বাজালেন মদন মিত্র। তার সঙ্গে বাজতে দেখা গেল ‘খেলা হবে’ গান। তৃণমূলের একুশের ভোটের শ্লোগানে তাল মিলিয়ে নাচতে দেখা গেল তিন তারকা প্রার্থী কে। অন্যদিকে, রং দে তু মহে গেরুয়া গানটিও বাজতে দেখা গেল। কিন্তু এই ভিডিও প্রকাশে আসামাত্রই, একসাথে তৃণমূল এবং বিজেপিকে দেখে হয়রান হয়ে গিয়েছেন নেট জনতার একাংশ।
শ্যামপুর, বেহালা পূর্ব এবং বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থীরা এবং তার সাথে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। একসাথে দেখা গেল গেরুয়া ও সবুজের মেলবন্ধন। মিশে গেল খেলা হবে এবং রং দে তু মোহে গেরুয়া। তবে এই রঙের উৎসবে সকলের একসাথে যোগদান দেখে একেবারে চলে গিয়েছেন। তনুশ্রী বলেছেন, “আজকের দিনে কোন রকম রাজনীতি নয়, শুধুই দোল খেলা।” শ্রাবন্তী বললেন, “বুরা না মানো হোলি হে। আজকের দিনটা অত্যন্ত স্পেশাল। আজকের দিনে সবকিছু ভুলে দোল এনজয় করা প্রয়োজন। খেলা হবে ভালো গান, না নাচার কি আছে?”
পায়েল বললেন, “আজ তো আমরা প্রতিদ্বন্দ্বীরা করছি না। এটা কোনো রকম রাজনৈতিক প্লাটফর্ম নয়। এটা একটি দোল উৎসব। আজকে হোলি, সবাই মিলে খেলছি।” বিজেপি নেত্রী রুপঞ্জনা বলেছেন, “আমার ভাষা হারিয়ে যাচ্ছে, বাক রুদ্ধ হয়ে যাচ্ছি। এই ভিডিও সকলের কাছে পৌঁছলে দলের কর্মীদের কাছে ভুল বার্তা যাবে।”
বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…
স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…
ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…
রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…
রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…
টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…