রাজ্য

গভীর রাতে নিমতাকাণ্ডে আক্রান্ত বৃদ্ধার মৃত্যু, অভিযোগের তীর তৃণমূলের দিকে

দীর্ঘদিন মৃত্যুর সাথে লড়াই করার পর নিমতার আক্রান্ত বৃদ্ধার মৃত্যু হয়েছে আজ। গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তৃণমূল দ্বারা প্রহৃত বিজেপি কর্মীর মা শোভা মজুমদার। আসলে গত ২৭ ফেব্রুয়ারি বিজেপি কর্মীর বাড়িতে ঢুকে তার মাকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূল সদস্যের বিরুদ্ধে। তারপর গতকাল রাতে তার মৃত্যু উথালপাথাল করেছে গোটা বঙ্গ রাজনীতিকে। সুবিচারের দাবি জানিয়ে বিজেপি নেতৃত্ব তৃণমূলের দিকে আঙ্গুল তুলেছে। অবশ্য ঘটনার দায়ভার নিজেদের কাঁধে নিতে অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বরং তাদের দাবি, “ওই বৃদ্ধা অসুস্থ ছিলেন। তাই তার মৃত্যু হয়েছে। এই ঘটনার সাথে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়।”

গত ১ মার্চ আক্রান্ত বৃদ্ধার বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং। তারা তার বাড়িতে যাওয়ার পর বৃদ্ধাকে বাইপাসের পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে কয়েকদিন তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। তারপর ৪ দিন আগে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু বাড়ি ফেরার পর হঠাৎই গতকাল অর্থাৎ রবিবার গভীর রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু সংবাদ পেয়ে আজ সকালে উত্তর দমদমের বিজেপি প্রার্থী অর্চনা দাস তার বাড়িতে গিয়ে পৌঁছেছে। এমনকি বৃদ্ধার মৃত্যুতে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন এবং ঘটনার প্রতিবাদে আজ উত্তর দমদমের মিছিল করার কথা জানিয়ে দিয়েছেন।

অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃদ্ধার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং টুইট করেছেন। টুইটে তিনি বলেছেন, “বাংলার মেয়ে সভা মজুমদার এর মৃত্যুতে আমরা শোকাহত। তৃণমূল গুন্ডাদের মারে মৃত্যু হয়েছে তার। ওই পরিবারের দুঃখ ও ব্যথা দীর্ঘদিন দিদিকে ভাবাবে।” অবশ্য ঘটনার দায় অস্বীকার করে দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, “এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগ নেই। ওই বৃদ্ধা দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন। অসুস্থতার জন্যই তার মৃত্যু হয়েছে।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026