করোনার থাবাতে গোটা বিশ্ব। ক্রমেই বেড়ে চলেছে করোনার সংক্রমণ। বিভিন্ন দেশেই জারি হয়েছে লকডাউন। কিন্তু তবুও দমানো যায়নি করোনার দাপট। এই করোনা সংক্রমণের হাত থেকে রেহাই পেতে নানারকম স্বাস্থ্যবিধি অবলম্বন করতে বলা হয়েছে। প্রত্যেককে সামাজিক দূরত্বতা বজায় রাখতে বলা হয়েছে। কিন্তু এবার করোনা রুখতে ব্যবহৃত হবে গেম! হ্যাঁ শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে।
করোনা গেমের আবিষ্কার করেছে পাকিস্তানের যুবক। একজনের বয়স ১৩ বছর আর অন্যজনের বয়স ১৪ বছর। এই গেমের মাধ্যমে জানা যাবে কি কি করা উচিত, আর কি কি করা উচিত নয়। এছাড়া করোনা নিয়ে যেসব ধারণা তৈরী হয়েছে বা মিথ রয়েছে, সেগুলির বৈজ্ঞানিক ব্যাখা দেওয়া হবে। এই গেমের পোশাকি নাম ‘STOP the SPREAD’।
যেই দুই বালক এই গেম তৈরী করেছে, তাঁদের নাম ১৩ বছরের নভান, ১৪ বছরের কেনান। এই দুই বালক জানিয়েছে যে এই গেমে ছটি লেভেল রয়েছে। প্রথম চারটি লেভেল খেলায় জিতলে তবেই পাঁচ নম্বর লেভেল আনলক হবে। আর যে ব্যক্তি এই ছয়টি লেভেল জিতবে, সেই ব্যক্তিকে ‘করোনা ওয়ারিয়র’ বলা হবে। ফেব্রুয়ারি মাস থেকে এই গেম তৈরী হয়েছিল, এপ্রিল মাসে এই গেম সম্পূর্ণ হয়েছে। এই দুই খুদে জানিয়েছে যে অন্যান্য গেমের যা ফিচার্স আছে, এটাতেও তাই আছে। নতুন প্রজন্মের ছেলেরা এই গেমের প্রতি আকৃষ্ট হবে তাঁরা মনে করছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…