সোমবার রাতে ভারত ও চিনের মধ্যে সংঘর্ষে লাদাখে শহীদ হলেন কর্নেল সন্তোষ বাবু। ঘটনার আগের দিনই নিজের মায়ের সঙ্গে কথা হয়েছিল তাঁর। মায়ের সঙ্গে কথা হলেও সীমান্তে উত্তেজনার কথা একবারের জন্যেও মুখে আনেননি ১৬, বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার সন্তোষ বাবু। তবে এই সেনা অফিসারকে নিজের যত্ন নিতে বলেছিলেন তাঁর বাবা।
ছেলের শহিদ হওয়ার খবর পেয়ে মা মঞ্জুলা দেবী দুঃখী হলেও জানিয়েছেন, ‘আমি গর্বিত, আমার ছেলে দেশের জন্য প্রাণ দেওয়ায়। মা হিসেবে আমার কষ্ট হবে, কারণ, আমার একমাত্র ছেলে ছিল সে।’ অবশ্য, একমাত্র ছেলের শহীদ হওয়ার খবর পেয়ে ভেঙে পড়েছিলেন কর্নেলের বাবা ও মা। তাঁর বাবা জানান, সংবাদমাধ্যমে দেখে প্রথমে বিশ্বাস হয়নি তাঁদের। পরে সেনাবাহিনীর তরফে এই দুর্ঘটনার খবর জানানো হয় তাদের।
তবে এই দুঃখ হাসি মুখে সহ্য করবেন বলে জানিয়েছেন শহীদ কর্নেলের মা। এই কর্নেলের বাবা জানিয়েছেন, ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দিয়ে জম্মু ও কাশ্মীরে পোস্টিং নেন সন্তোষ বাবু। অন্যদিকে রাজ্যের এই সেনা অফিসার শহীদ হওয়ায় গভীর শোক প্রকাশ করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। তিনি জানিয়েছেন, এই আত্মত্যাগের কৃতজ্ঞতা কোন মূল্য দিয়ে বোঝানো যাবে না। শহীদ এই কর্নেলের পরিবারের পাশে থাকবে তেলেঙ্গানা সরকার, জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…
দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…
রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…
ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…
গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…
রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…