নিউজ

বাংলার আকাশে দেখা যাবে ‘রিং অফ ফায়ার’, জানুন কবে, কখন দেখতে পাবেন

আগামী ২১ শে জুন ২০২০, আকাশে সূর্যগ্রহণ দেখা যাবে ভারতীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিট ৫৮ সেকেন্ডে। এই সময় শুরু হয়ে সূর্যগ্রহণ শেষ হবে দুপুর ২ টা ২ মিনিট ১৭ সেকেন্ডে। তবে এই পুরো সময়টাতেই পূর্ণগ্রাস দেখা যাবে না। আংশিক গ্রহণ শুরু হওয়ার পর সকাল ১০ টা ১৭ মিনিট ৪৫ সেকেন্ডে সম্পূর্ণ গ্রহণ লাগবে সূর্যে। এই পূর্ণগ্রাস স্থায়ী হবে দুপুর ১২ টা ১০ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত।

উত্তর ভারতের ছ’টি জায়গা থেকে এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। সেই জায়গাগুলি হল, চামোলি, দেহরাদুন, জোশিমঠ, কুরুক্ষেত্র, সিরসা এবং সুরাতগঢ়। উত্তর ভারতে বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। মানে সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ ছোটো আকারে চলে আসবে। ফলে চাঁদের ছায়ায় সূর্যের মাঝখানে একটি কালো চাকার মতো বাধা তৈরি হবে। ফলে দেখা যাবে ‘আগুনের আংটি’ বা ‘রিং অফ ফায়ার’।

পশ্চিমবঙ্গেও দেখা যাবে এই সূর্যগ্রহণ। কিন্তু আকাশে মেঘের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই সূর্যগ্রহণ দেখা যাবে কিনা তাই নিয়ে সংশয় রয়েছে।

পশ্চিমবঙ্গের কোথাও কোথাও কখন সূর্যগ্রহণ দেখা যাবে, রইল তালিকা –

কলকাতা : সকাল ১০:৪৬ থেকে দুপুর ২:১৭ পর্যন্ত।

কোচবিহার : সকাল ১০:৫০ থেকে দুপুর ২:১৯ মিনিট পর্যন্ত।

দার্জিলিং : সকাল ১০:৪৭ থেকে দুপুর ২:১৬ পর্যন্ত।

মেদিনীপুর : সকাল ১০:৪৩ থেকে দুপুর ২:১৪ মিনিট পর্যন্ত।

মুর্শিদাবাদ : সকাল ১০:৪৭ থেকে দুপুর ২:১৭ মিনিট পর্যন্ত।

শিলিগুড়ি : সকাল ১০:৪৭ থেকে দুপুর ২:১৬ পর্যন্ত।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026