বিনোদন

শীঘ্রই বাবা হবেন অভিনেতা রাজা, মেনে নিচ্ছেন বউয়ের সব আবদার

সম্প্রতি অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami)-র সঙ্গে কয়েকটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী অভিনেত্রী মধুবনী গোস্বামী (Madhubani Goswami)। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে মধুবনী লিখেছেন, এগুলি তাঁদের আনন্দের ছবি। ছবিগুলিতে মধুবনীর পরনে রয়েছে মভ পিঙ্ক রঙের লঙ ম্যাটারনিটি ড্রেস। মধুবনীর শরীরে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে আগামীর চিহ্ন অর্থাৎ বেবি বাম্প। মাতৃত্বের সময়ে কোনো ডায়েট মানা সম্ভব নয়। তাই এতদিন যেসব খাবার থেকে দূরে থেকেছেন মধুবনী, এখন সেই পিৎজা, বিরিয়ানি সবকিছুই খেতে দেখা যাচ্ছে তাঁকে। এর মধ্যেই চকলেটেও কামড় বসিয়েছেন মধুবনী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়েছে।

26 শে জানুয়ারি মধুবনী প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছেন গান গেয়ে। বিখ্যাত হিন্দি ফিল্ম ‘বর্ডার’-এর জনপ্রিয় গান ‘সন্দেশে আতে হ্যায়’ গেয়েছেন মধুবনী। মধুবনীর গানের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই ভিডিওটির ভিউ ছাড়িয়ে গেছে ছাব্বিশ হাজার।

গত বছর 5 ই নভেম্বর মধুবনী ইন্সটাগ্রামে তাঁর প্রেগনেন্সির খবর জানিয়েছেন অনুরাগীদের। এছাড়া মধুবনী নিজের বেবি বাম্পের ফটো পোস্ট করেছিলেন। মধুবনীর মাতৃত্বের খবর শুনে নেটিজেনরা তাঁকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন। রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী সকলের কাছে তাঁদের আগত সন্তানের জন্য আশীর্বাদ চেয়েছেন।

স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ভালোবাসা ডট কম’-এর সেট থেকে অভিনেতা রাজা গোস্বামী ও তাঁর স্ত্রী অভিনেত্রী মধুবনীর বন্ধুত্ব শুরু হলেও একসময় তা পরিণত হয় প্রেমে। ‘ভালোবাসা ডট কম’-এর অনস্ক্রিন নায়ক-নায়িকা ওম-তোড়া ওরফে রাজা ও মধুবনী কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই মুহূর্তে রাজা অভিনয় করছেন স্টার জলসার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘খড়কুটো’য়। মধুবনীর হাতে বহুদিন ধরেই অভিনয়ের কাজ নেই। সম্প্রতি তিনি উত্তর কলকাতার আহিরিটোলায় ‘মধুবনী’জ বিউটি স্পা অ্যান্ড সাঁলো’ নামে নিজের একটি বিউটি পার্লার খুলেছেন। প্রায়ই তাঁকে ইন্সটাগ্রামে নিজের বিউটি পার্লারের প্রচার করতে দেখা যায়।

Anirban Kundu

Recent Posts

অষ্টম পে কমিশনের নতুন আপডেট, ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৫ হাজার করার দাবি

সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য বড় আপডেট সামনে এল। মঙ্গলবার পুনেতে মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের…

May 7, 2026

১৫ তারিখ থেকে চিংড়িঘাটায় শুরু কাজ, পালাবদলের পর শহরের মেট্রো প্রকল্পে গতির আশা

কেন্দ্র ও রাজ্যে একই দল ক্ষমতায় আসার পর কলকাতার মেট্রো ও রেল প্রকল্পে নতুন গতি…

May 7, 2026

এক রিচার্জেই ৩৬৫ দিন! Jio দিচ্ছে 2.5GB ডেটা ও JioHotstar

দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা Jio তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে একটি দীর্ঘমেয়াদি ও বাজেট-ফ্রেন্ডলি…

May 7, 2026

ব্রিগেডে বিজেপির শপথের দিন কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

কলকাতার আবহাওয়ার খামখেয়ালিপনা এখন প্রায় নিত্যসঙ্গী। দিনের বেলায় তীব্র গরম আর বিকেল গড়াতেই দফায় দফায়…

May 7, 2026

টানা তিন হারে ধাক্কা পাঞ্জাবে! কেকেআরের প্লে অফ স্বপ্নে বড়সড় দুঃসংবাদ

কয়েকদিন আগেও চলতি আইপিএলের একমাত্র অপরাজিত দল হিসেবে পয়েন্ট টেবলের শীর্ষে ছিল পাঞ্জাব কিংস। কিন্তু…

May 7, 2026

PM Shri Scheme: বাংলার স্কুল পড়ুয়ারাও পাবে পিএম শ্রী প্রকল্পের সুবিধা, উদ্যোগ নিচ্ছে কেন্দ্র

পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে দ্রুত পিএম শ্রী প্রকল্প চালুর জন্য উদ্যোগী কেন্দ্র। খুব শীঘ্রই দুই রাজ্যের…

May 7, 2026