রাজ্য

তিনগুণ বেশি ভোটে নন্দীগ্রামে হারাবো মাননীয়াকে, মমতার উদ্দেশে শুভেন্দু

একুশে বিধানসভা নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন বাংলা বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার পর থেকেই রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা প্রস্তুত করার কাজে ব্যস্ত হয়ে পড়েছে। তারপর আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একুশে বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছেন। আজকে তিনি তৃণমূল কংগ্রেসের মোট ২৯৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছেন ২৯৪ বিধানসভা কেন্দ্রের জন্য। তার মধ্যে তিনি এবারে যে নন্দীগ্রাম থেকে নির্বাচনী লড়াই লড়বেন তা তালিকা প্রকাশের মাধ্যমে নিশ্চিত করেছেন। তিনি এবার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল সৈনিক হয়ে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এবারে ভবানীপুরে আসনে তিনি দাঁড়াচ্ছেন না।

অন্যদিকে গতকাল রাতেই বিজেপি বাংলা কোর কমিটির সাথে কেন্দ্রীয় নেতারা বৈঠক করে তাদের বিধানসভা নির্বাচনের প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে। তবে এখন অব্দি তারা চূড়ান্ত তালিকা প্রকাশ করেনি। তবে নন্দীগ্রাম কেন্দ্র থেকে গেরুয়া সৈনিক হয়ে লড়বেন শুভেন্দু অধিকারী, তা একপ্রকার নিশ্চিত। এবার মমতা নন্দীগ্রামে প্রার্থী হয়ে দাঁড়াবে তা শুনেই শুভেন্দু দাবি করেছেন, “আমি দাঁড়াই বা যেই দাঁড়াক, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। এখন নন্দীগ্রামের মানুষ আওয়াজ তুলেছেন। কোন বহিরাগত নয়। নন্দীগ্রামের মানুষেরা চিৎকার করে বলছেন যে তারা তাদের ভূমিপুত্রকে চায়।” এছাড়াও তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে পাঁশকুড়ার এক জনসভা থেকে শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন, “লিস্ট দেখেই বুঝেছি। এই জেলাতে ১৬-০ তে বিজেপি জয়লাভ করবে।”

অন্যদিকে আজ সকাল থেকেই বঙ্গ রাজনীতিকে তীব্র জল্পনা-কল্পনা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রের না দাঁড়ানোর প্রসঙ্গ নিয়ে। এবার মুখ্যমন্ত্রী তার গত দুবার জয়লাভ করা কেন্দ্র ছেড়ে নন্দীগ্রামে প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। এই প্রসঙ্গে শুভেন্দু বলেছেন, “নিজের কেন্দ্র থেকে পালিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি জানেন তিনি সেখানে দাঁড়ালে হেরে যাবেন। কিন্তু পালিয়ে যাবেন কোথায়। নন্দীগ্রামে এসে তিনি যেখানে যত ভোটে হারতেন তার চেয়ে তিনগুণ ভোটে হারবেন।” এবার গোটা বঙ্গবাসী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু বনাম মমতার হেভিওয়েট লড়াই দেখতে উদগ্রীব হয়ে থাকবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026