রাজ্য

রবিবার মোদির ব্রিগেডে থাকতে পারেন অক্ষয় কুমার, প্রস্তুতি তুঙ্গে রাজ্য বিজেপিতে

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের জন্য প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রস্তুতি এখন তুঙ্গে। এরই মধ্যে আগামী রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কলকাতার ময়দানে ব্রিগেড সমাবেশ করতে চলেছে বিজেপি। গোটা বঙ্গবাসী রবিবার মোদির ব্রিগেডের দিকে চেয়ে বসে আছে। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে যে প্রধানমন্ত্রী নির্বাচনের আগে কি নতুন চমক দেন। রাজ্য বিজেপির অন্দরে ইতিমধ্যেই সাজ সাজ রব শুরু হয়ে গেছে। সেই ব্রিগেড সমাবেশে এতদিন জানা যাচ্ছিল যে মোদির সাথে থাকবেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী। সেই সাথে আজ বিজেপি সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ অংশগ্রহণ করার জন্য কলকাতায় আসছেন “খিলাড়ি”।

বিজেপি সূত্রে জানা গেছে আগামী রবিবার মোদীর ব্রিগেড সভায় হাজির থাকবেন বলিউড তারকা অক্ষয় কুমার। বিজেপি থেকে তাকে ব্রিগেডে আসার জন্য আমন্ত্রণপত্র পাঠানো হলে তিনি তা স্বীকার করেছেন। এমনিতেই নরেন্দ্র মোদির সাথে অক্ষয় কুমারের সম্পর্ক বেশ ভালো। মাঝেমাঝেই তাদের দুজনকে একসাথে দেখা যায়। তারকা’র মুখে সর্বদাই মোদির প্রশংসা লেগে থাকে। এবার আগামী ২০১৯ এর লোকসভা নির্বাচনের মতো আবারও নমোর পাশে এসে দাঁড়াবেন অক্ষয় কুমার। আসলে নির্বাচনের আগে নরেন্দ্র মোদি বাংলায় শাসন প্রতিষ্ঠা করার জন্য সবরকম স্তরে গিয়ে প্রচার করতে চায়। অক্ষয় কুমার যদি কলকাতায় আসে তাহলে যে মানুষের জনপ্লাবন হবে ব্রিগেড সমাবেশে তা নিয়ে কোন সন্দেহ নেই।

অন্যদিকে, রবিবারের ব্রিগেড সমাবেশে দেখা যাবে ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তীকে। দীর্ঘদিন ধরেই বঙ্গ রাজনীতিতে জল্পনা চলছে যে মিঠুন চক্রবর্তী হয়তো এবার বিজেপিতে যোগদান করতে পারে। কিছুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত তার মুম্বাই এর বাড়িতে গিয়ে বৈঠক করেছিলেন। তবে এবার ব্রিগেড সমাবেশে হয়তো মিঠুন চক্রবর্তী নরেন্দ্র মোদির হাত ধরে গেরুয়া শিবিরে পদার্পণ করতে পারেন। রবিবারে মোদি তার ব্রিগেড সমাবেশে আর কি কি চমক দেয় তা দেখার জন্যে উদগ্রীব হয়ে আছে গোটা বঙ্গবাসী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026