রাজ্য

তরোয়াল মুখে দিয়ে ক্যাপশন রক্তের স্বাদ, ফেসবুক পোস্ট করে চরম বিতর্কে বিজেপি নেতা

একুশের বাংলা বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে উপস্থিত হয়েছে। নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্ট প্রকাশ করে দেওয়ার পর রাজ্যজুড়ে জারি হয়েছে নির্বাচনী বিধি। এই মুহূর্তে রাজ্যের রাজনৈতিক দলগুলো তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখে নিচ্ছে। এবারের নির্বাচন যে সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলা বাহুল্য। এবারের নির্বাচনে তৃণমূল বিজেপির মধ্যে যে হেভিওয়েট লড়াই হবে তা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই দুই রাজনৈতিক দল শেষ মুহূর্তে বেশ সাবধানী পদক্ষেপ। কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে উত্তর ২৪ পরগনার বিজেপি নেতার পোস্ট ঘিরে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে উত্তর ২৪ পরগনার বিজেপি নেতা মনস্পতি দেব সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করে তীব্র বিতর্কে জড়িয়েছেন। তার ফেসবুক পোস্টে দেখা গেছে আর জিভে তরোয়াল ঠেকিয়ে বসে আছে। আর সেই ছবিতে তিনি ক্যাপশন দিয়েছেন, “রক্তের স্বাদ…. চরিত্র কিন্তু বদলাইনি।” বিজেপি নেতার এমন পোস্ট ভিড়ে শোরগোল পড়ে গেছে বঙ্গ রাজনীতিতে। দলীয় নেতার এমন কার্যকলাপে তীব্র অস্বস্তিতে বাংলা গেরুয়া শিবির।

এরইমধ্যে তৃণমূল কংগ্রেস ওই বিজেপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। তারা ওই বিজেপি নেতা গ্রেপ্তারির দাবি জানিয়েছে। সেইসাথে তারা নির্বাচন কমিশনকে অনুরোধ করেছে যাতে ওই বিজেপি নেতাকে তারা কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ না করতে দেয়। তবে বিতর্কিত পোস্ট সম্বন্ধে নিজের সাফাই দিয়েছেন বিজেপি নেতা। তিনি বলেছেন, “বহুদিন আগে বন্ধুদের সাথে আড্ডার সময় মজা করে এই ছবি তুলেছিলাম আমি। বর্তমানে ফেক প্রোফাইল থেকে আমার এই ছবি পোস্ট করা হয়েছে।”

Anirban Kundu

Recent Posts

অবশেষে মাঠে ফিরছেন অভিষেক! শনিবার থেকেই শুরু রাজনৈতিক কর্মসূচি, দেখা করবেন আক্রান্ত কর্মীদের সঙ্গে

বিধানসভা নির্বাচনের পর দীর্ঘ নীরবতা ভেঙে ফের রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

May 29, 2026

এবার মিড ডে মিলের সঙ্গে মিলবে ব্রেকফাস্টও! ১২ জুন থেকে পড়ুয়াদের জন্য বড় ঘোষণা সরকারের

স্কুল পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে বড় সিদ্ধান্ত নিল তেলেঙ্গানা সরকার। এতদিন স্কুলে শুধুমাত্র মিড…

May 29, 2026

বিদেশের রেললাইনে ছুটবে বন্দে ভারত! নেপাল-শ্রীলঙ্কা সহ একাধিক দেশে রপ্তানির প্রস্তুতি ভারতের

ভারতের সেমি-হাই-স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসকে ঘিরে সামনে এল বড় খবর। এতদিন দেশের বিভিন্ন প্রান্তে…

May 29, 2026

স্বাস্থ্যসাথীতে মিলত না, আয়ুষ্মান কার্ডে ফ্রিতে পাবেন এসব বহুমূল্য চিকিৎসা! জানুন বড় পার্থক্য

রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হওয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান…

May 29, 2026

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026