বিনোদন

বেডরুম থেকে মধুমিতার বোল্ড লুকের ছবি, মুহুর্তের মধ্যে ছবি ভাইরাল

কৌশিক পোল্ল্যে: মধুমিতার নতুন মুভি প্রায় মুক্তির পথে। প্রথম সিনেমার অপেক্ষা আর মাত্র দুদিন, তারপরই এক সদ্য তৈরি হওয়া জুটির অভিনয় বড়পর্দায় দেখতে পাবেন সারা বাংলার দর্শক। প্রতিম দাশগুপ্তের পরিচালনায় ‘লাভ আজ কাল পরশু’ ছবিটি প্রেক্ষাগৃহে আসছে ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেনটাইন্স ডের দিনে। প্রেমের দিনে প্রেমের ছবির জন্য অপেক্ষায় প্রহর গুনছেন মধুমিতার ভক্তরা। ছবিতে তার বিপরীতে রয়েছেন অর্জুন চক্রবর্তী। অর্জুন-মধুমিতার নতুন মেলবন্ধনে সাড়া পড়েছে সারা বাংলায়, প্রংশসিত হয়েছে এই জুটির রসায়ন। সিনেমার প্রমোশনে কোনো খামতি রাখছেন প্রযোজনা সংস্থা এসভিএস থেকে শুরু করে ছবির তারকারা।

এরইমাঝে নিজের ইনস্টাগ্রামে একটি বোল্ড ছবি শেয়ার করে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন মধুমিতা। ছবিটিতে একটি বিছানায় বসে হাঁটুতে বাহুবন্ধনের উপর মুখ রেখে বসে রয়েছেন তিনি। সঙ্গে রোজ পিঙ্ক কালারের স্বল্প পোশাকে মধুমিতার মোহময়ী লুক সত্যিই আকর্ষনীয়।

আরও পড়ুন : একের পর এক হট ছবি পোস্ট, সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন এই বাঙালি অভিনেত্রী

ছবিটি ‘লাভ আজ কাল পরশু’ সিনেমার শ্যুটিং সেট থেকে তোলা একটি স্টিল ছবি। মুভিটির একটি গানের দৃশ্যে এই পোশাকে একই ভঙ্গিমায় দেখা গিয়েছে তাকে। নতুন করে সেই স্মৃতি মন্থন করে সকল দর্শকদের সিনেমা দেখতে যাওয়ার জন্য শেষমুহূর্তের জানান দিলেন তিনি। প্রেমের বিভিন্ন পরিস্থিতি ও সম্পর্কের ভিত্তি নিয়ে আলোকপাত করা এই ছবিটির মূল কেন্দ্রবিন্দু ভালোবাসাকে ঘিরে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026