ইদানিং অভিনেত্রী মধুমিতা সরকার সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাকটিভ থাকেন। কখনো তিনি বোল্ড লুকে নিজের ছবি শেয়ার করেন, কখনো আবার ‘বেদরদী’ ভিডিও শেয়ার করেন। সম্প্রতি মধুমিতা নিজের একটি সাদা-কালো ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এই ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, তাঁর জীবনে কোনো রঙের প্রয়োজন নেই, তিনি তাঁর এই সাদা-কালো জীবন নিয়েই ভালো আছেন। নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, তাহলে কি মধুমিতার জীবনে আবারও কোনো উথালপাথাল চলছে! দুর্গাপূজার ষষ্ঠীর দিন মধুমিতা একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁকে বহুচর্চিত বিজনেস টাইকুন সাবির আহলুওয়ালিয়ার সঙ্গে একটি পাঁচতারা হোটেলে ব্রেকফাস্ট করতে দেখা যায়। সাবির তাঁর স্বল্পাহারী ডায়েটের প্রশংসা করেন। টলি টাউনে সাবির ও মধুমিতার সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে ওঠে। নেটিজেনদের একাংশের ধারণা, মধুমিতার ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা দেখা দিয়েছে।
মধুমিতা সরকার টলি টাউনের নতুন মুখের সারির মধ্যে অন্যতম জনপ্রিয়। সম্প্রতি তিনি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে নিজের বিভিন্ন ফটো পোস্ট করতে শুরু করেছেন। ফটোগুলি যথেষ্ট ভাইরাল হচ্ছে। কিছুদিন আগে মধুমিতা হলুদ রঙের সিকুইন বসানো শিফন শাড়িতে ভাইরাল হয়েছেন । এই শাড়ি পরে মধুমিতা জনপ্রিয় গান ‘বেদরদী রাজা’ র সাথে একটি ভিডিও পোস্ট করেছেন। এছাড়া তাঁর ফুশিয়া রঙের গাউন পরা ছবি ও সবুজ ব্লেজার পরা একটি ছবিও যথেষ্ট ভাইরাল হয়েছে। ইন্ডাস্ট্রিতে মধুমিতার কেরিয়ার শুরু হয়েছিল সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন ‘-এর মাধ্যমে। এই সিরিয়ালে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। কিন্তু তাঁকে জনপ্রিয়তা এনে দেয় ‘বোঝে না সে বোঝে না ‘ সিরিয়ালের ‘পাখি’ চরিত্রটি। পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না। এরপর মধুমিতার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দেয় ‘কুসুম দোলা’ সিরিয়ালের ‘ইমন’ চরিত্র। দর্শকরা ইমনের সাথে একাত্ম বোধ করতে শুরু করেন। ইমন হয়ে ওঠে দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে মধুমিতার অভিনয় প্রশংসিত হয়। এই মুহূর্তে মধুমিতা পরিচালক মৈনাক ভৌমিক পরিচালিত ছবি ‘ চিনি ‘ তে অভিনয় করছেন।
‘সবিনয় নিবেদন‘ সিরিয়ালের সেট থেকে মধুমিতার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তীর। এই বন্ধুত্ব ক্রমে প্রেমে পরিণত হয়। একসময় বিয়ে করেন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক বছর পরে মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন। কিন্তু সৌরভ এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। এখন মধুমিতার সঙ্গে এক নামী প্রযোজকের সম্পর্কের কথাও মাঝে মাঝে টলি টাউনের বাতাসে ভাসে।
Key Points Sofía Vergara shared a romantic Valentine’s Day selfie from Los Angeles. She wore…
Key Points Tate McRae shared a Valentine’s week photo carousel from Paris. Her standout look…
Key Points Dakota Johnson attended the Calvin Klein Fall 2026 show during New York Fashion…
Key Points Gwyneth Paltrow attended the 2026 Santa Barbara International Film Festival in a sheer…
Key Points Bella Thorne shared a Valentine’s Day Instagram carousel featuring lace outfits and roses.…
Key Points Nicola Peltz marked Valentine’s Day 2026 with a romantic post featuring husband Brooklyn…