সম্প্রতি অভিনেত্রী মধুমিতা সরকার (Madhumita Sarkar) নিজের একটি ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন। ছবিতে মধুমিতাকে দেখা গেল কালো রঙের অফ শোল্ডার হাই স্লিটেড গাউনে। স্লিটেড গাউনের স্লিট থেকে দৃশ্যমান ছিল মধুমিতার পায়ের ট্যাটু। ছবিটি শেয়ার করে ক্যাপশন দিয়ে মধুমিতা লিখেছেন, “রিমোট উইদাউট কন্ট্রোল”। অভিনেত্রী অলিভিয়া সরকার (Alivia sarkar) ক্যাপশনটি নিয়ে মধুমিতার সঙ্গে মজা করে অনেকগুলি হাসির ইমোজি দিয়েছেন। মধুমিতার এই ছবিটি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে।
সম্প্রতি মধুমিতা ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে মধুমিতাকে কখনও দেখা যাচ্ছে হট প্যান্ট পরে, কখনও বা গাউন পরে। ক্ষণে ক্ষণেই বদলে যাচ্ছে তাঁর পরনের পোশাক। কিছুদিন আগেই অভিনেত্রী নুসরত জাহান (Nusrat jahan) এইধরনের একটি ভিডিও শেয়ার করেছিলেন। এবার মধুমিতাও হাঁটলেন নুসরতের পথে। তবে মধুমিতা নুসরতকে কপি না করলেই বোধহয় ভালো করতেন। এমনিতেই তাঁর অভিনয় যথেষ্ট শক্তিশালী নয়, তার উপর এখন তিনি অন্যান্য নায়িকাদের কপি করে ‘বি-গ্রেডেড’ না হয়ে যান। মধুমিতার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও প্রশংসনীয় হয়নি।
গত বছর 25শে ডিসেম্বর রিলিজ করেছে মৈনাক ভৌমিক(mainak bhaumik)পরিচালিত ফিল্ম ‘চিনি’। ফিল্মে ‘চিনি’র ভূমিকায় অভিনয় করেছেন মধুমিতা এবং তাঁর মা মিষ্টির ভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য ( Aparajita Adhya)। প্রকৃতপক্ষে মা ও মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরী ‘চিনি’। ‘চিনি’ হয়তো অনেকাংশে এক মহিলার গল্প যিনি একসময় বাঙালি পরিবারের আটপৌরে গৃহবধূ হলেও পরবর্তীতে সম্পূর্ণ পরিবর্তিত হয়ে যান। অ্যালকোহলের প্রতি আসক্তি, নিজের মতো করে জীবন বাঁচা মহিলাকে আলাদা দিশা এনে দিলেও তাঁর মেয়ের মনে তা নেতিবাচক প্রভাব তৈরী করে। ফিল্মটা টেকওভার করে নিয়েছেন অপরাজিতা। অপরাজিতার অভিনয় সবাইকে ফিকে করে দিয়েছে। মধুমিতার অভিনয় মনে একেবারেই দাগ কাটেনি। এই ফিল্মে চিনির প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সৌরভ দাস (sourav das)। সৌরভ নিজের মতো করে অভিনয়ের চেষ্টা চালিয়ে গেছেন। তবে ফিল্মের চিত্রনাট্য বড্ড গতানুগতিক। এই কারণে ফিল্মটি বাণিজ্যিক সফলতা পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকছে।
অভিনেত্রী মধুমিতা সরকার সানন্দা টিভির জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘সবিনয় নিবেদন’-এ অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর স্টার জলসার বিখ্যাত সিরিয়াল ‘বোঝে না সে বোঝে না ‘-র ‘পাখি’ চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের কাছে প্রশংসনীয় হয়। পাখির ফ্যাশন নকল করে বাজারে আসে পমপম ডিজাইনের গয়না ও পোশাক। কিন্তু মধুমিতাকে সবচেয়ে জনপ্রিয় করে তোলে ‘কুসুম দোলা’ ধারাবাহিকের ‘ইমন’ চরিত্রটি। এই চরিত্রে অভিনয়ের মাধ্যমে মধুমিতা হয়ে ওঠেন দর্শকদের পাশের বাড়ির মেয়ে। এরপর মধুমিতার কাছে আসতে থাকে ফিল্মের অফার। টলিউডে মধুমিতার ফিল্ম ডেবিউ হয় ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মে অভিনেতা অর্জুন চক্রবর্তী(Arjun Chakraborty)র বিপরীতে অভিনয় করে মধুমিতা প্রশংসনীয় হন।
‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে মধুমিতার সঙ্গে পরিচয় হয়েছিল অভিনেতা সৌরভ চক্রবর্তী(sourav Chakraborty)র। তাঁদের বন্ধুত্ব পরবর্তীকালে প্রেমে পরিণত হয়। একসময় তাঁরা দুজনে বিয়ে করেন। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই সৌরভের বিরুদ্ধে পরকীয়া সম্পর্কের অভিযোগ আনেন মধুমিতা। এরপর মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। মধুমিতা ও সৌরভের বিবাহ বিচ্ছেদের পর মধুমিতা এক নামী প্রযোজকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তবে এখনও অবধি তাঁর কোনো সম্পর্কের সত্যতা প্রমাণ হয়নি।
BTS is officially returning to late-night television. The Grammy-nominated K-pop supergroup will appear on The…
BritBox’s new drama The Lady revisits the extraordinary and tragic life of Jane Andrews, once…
Leah McSweeney’s legal battle against Bravo and Andy Cohen has taken a significant step forward.…
Pearl Jam is moving forward after the unexpected exit of longtime drummer Matt Cameron, who…
Fresh off winning three Oscars for his film Frankenstein, Guillermo del Toro has surprised fans…
Netflix’s highly anticipated live-action adaptation of Assassin’s Creed has expanded its cast with two major…