বিনোদন

বাইরে বেড়িয়ে চা খাওয়ার দরকার নেই, বাড়িতেই স্পেশাল চা-র পাঠ শেখালেন মধুমিতা, দেখুন সেই ভিডিও

কৌশিক পোল্ল্যে: এমনিতেই চা নিয়ে এ কদিনে কম কেচ্ছা হয়নি, সোশ্যালের ওয়াল জুড়ে ভরে রয়েছে এই সংক্রান্ত ট্রোলস ও মিম পোস্ট। যার রেশে টেনে এক মজাদার ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী মধুমিতা, যাকে ‘পাখি’ বলে ডাকতেই বেশি পছন্দ করেন বাংলার সিরিয়ালপ্রেমী মানুষজনেরা। যদিও এখন শুধু সিরিয়ালেই থেমে নেই তার কেরিয়ার, পাল্লা দিতে নেমে পড়েছেন টলিউডের ময়দানে।

ফেসবুকে চা খাওয়া নিয়ে ভাইরাল হওয়া ভিডিও প্রসঙ্গে মধুমিতা বলেন, আর চা খাওয়ার জন্য বাইরে যাওয়ার দরকার নেই। এখন বাইরে বের হওয়া যেহেতু নিষেধ, সরকারি নির্দেশ অনুযায়ী গোটা দেশে জারি হয়েছে লকডাউন, তাই বাড়িতেই সহজ পদ্ধতিতে শিখে নিন চায়ের রেসিপি। ভিডিয়োতে পর্যায়ক্রমিক চা বানাতে শুরু করলেন তিনি।

সেই সঙ্গে এও জানান বাইরে অকারনে গেলেই পুলিশি প্রহার অপেক্ষা করছে আপনার জন্য, এখানে পুলিশের হাতে মার খাওয়া কিছু দায়িত্বহীন যুবকের ভিডিও ফুটেজও একঝলকে দেখিয়ে দেন অভিনেত্রী, কাজেই বাড়ির বাইরে পা দেওয়া খানিক অপ্রয়োজনীয় এটুকু বুঝিয়ে দিলেন হাড়ে হাড়ে।

চা বানানো হয়ে গেলে চিনি ছাড়াই সেটি খেতে উদ্যত মধুমিতা, কারন হিসেবে জানালেন, তার আগামী ছবি ‘চিনি’ এখনও মুক্তি পায়নি, যার কাজ আটকে রয়েছে মাঝপথে। এর আগেই তিনি সেরেছেন আরও একটি বাংলা ছবির কাজ যার নাম ‘লাভ আজ কাল পরশু’ এসভিএফ এর প্রযোজনায়।

তার অনুরাগীদের জন্য রয়েছে আরও এক সুখবর। মধুমিতা অভিনীত ব্লকবাস্টার ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ আবারো ফিরেছে স্টার জলসার পর্দায় ঠিক সন্ধ্যে ছটা থেকে। এখন দেখুন তারই চা বানানোর মজাদার ভিডিও।

Anirban Kundu

Recent Posts

DA নিয়ে বড় চমক! ৩১ মার্চের আগেই টাকা ঢুকবে অ্যাকাউন্টে, কারা পাবেন জানুন

রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় স্বস্তির খবর। বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) ৩১ মার্চের মধ্যেই মিটিয়ে…

March 29, 2026

IPL 2026: চোটে বিপর্যস্ত KKR! প্রথম ম্যাচেই চমকপ্রদ একাদশ, দলে ঢুকছে নতুন মুখ

আইপিএলের প্রথম ম্যাচের আগেই বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। একের পর এক চোট সমস্যায়…

March 29, 2026

সোনার দামে রোলারকোস্টার! এক ঝটকায় বদলে গেল হিসাব—আজকের রেট দেখে চমকে উঠবেন

আন্তর্জাতিক বাজারের টানাপোড়েন আর ডলারের ওঠানামার মাঝে আবারও নাটকীয় মোড় নিল সোনার দাম। ২৯ মার্চ…

March 29, 2026

IPL 2026: শামি-চহালদের শেষ সুযোগ? এই ৫ বোলারের ভাগ্য নির্ধারণ করবে IPL-র এই মরশুম

আগামী দু’বছরে সাদা বলের ক্রিকেটে ভারতের সামনে বড় তিনটি মঞ্চ—২০২৭ সালের এক দিনের বিশ্বকাপ, ২০২৮…

March 29, 2026

গ্যাসের ঝামেলা শেষ? ৫ লক্ষ ইন্ডাকশন কুকটপ আনছে সরকার, বড় স্বস্তি মধ্যবিত্তের

যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে জ্বালানির বাজারে। বিশ্বজুড়ে এলপিজি সঙ্কটের আশঙ্কার মধ্যেই সাধারণ মানুষের…

March 29, 2026

৪ বছরের বকেয়া DA একসাথে! কর্মীদের অ্যাকাউন্টে ঢুকছে মোটা টাকা—কে কত পাবেন জানুন এখনই

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ২০১৬ থেকে…

March 29, 2026