ইদানিং মধুমিতা সরকার টলি টাউনে দমকা বাতাস নিয়ে এসেছেন। এবার তিনি ঝড় তুললেন হলুদ রঙের শাড়িতে। সম্প্রতি ইন্সটাগ্রামে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সিকুইন বসানো হলুদ শাড়ি পরে নানা ধরনের ভঙ্গিমায় পোজ দিচ্ছেন মধুমিতা। তার সাথে ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় হিন্দি গান ‘বেদরদী রাজা’। মধুমিতা এই ভিডিওটি শেয়ার করে লিখেছেন যে,তিনি এখন ফুল দেশি মুডে। কিছুদিন আগেই তিনি একই শাড়িতে দুটি ছবি শেয়ার করেছিলেন। ছবিগুলি নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছে। ইদানিং মধুমিতাকে বিভিন্ন পোশাকে ফটোশুট করতে দেখা যাচ্ছে। কখনো তাঁর পরনে রয়েছে ফুশিয়া রঙের গাউন,কখনো সবুজ ব্লেজার। তাঁর সব ছবিগুলি নেটিজেনদের নজর কেড়েছে।
শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করলেও মধুমিতা জনপ্রিয়তা পান ‘সবিনয় নিবেদন ‘ ধারাবাহিক থেকে। এই ধারাবাহিকে তিনি একটি অবাঙালি পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করেন। তবে তাঁকে ভালো অভিনেত্রীর তকমা দেয় ‘কুসুম দোলা’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকে তিনি যে চরিত্রে অভিনয় করেন,তার নাম ইমন। একসময় দর্শকদের ঘরের মেয়ে হয়ে ওঠে ইমন। মধুমিতা টলি টাউনে ডেবিউ করেন ‘লাভ আজ কাল পরশু’ ফিল্মের মাধ্যমে। এই ফিল্মটি হিট হয়।
মধুমিতার সঙ্গে একসময় সম্পর্ক গড়ে উঠেছিল অভিনেতা-পরিচালক সৌরভের। ‘সবিনয় নিবেদন’-এর সেট থেকে সৌরভ-মধুমিতার সম্পর্ক গড়িয়েছিল বিয়ের পিঁড়ি অবধি। কিন্তু পরবর্তীকালে তাঁদের বিবাহ-বিচ্ছেদ হয়ে যায়। এখন দুজনেই তাঁদের কেরিয়ার নিয়ে ব্যস্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…