নিউজ

৭৫ টাকার কয়েন প্রকাশ প্রধানমন্ত্রীর, বিশ্ব খাদ্য দিবসে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

আজ ৭৫তম বিশ্ব খাদ্য দিবস, ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন পা রাখল ৭৫ বছরে। আর তাই এই উপলক্ষে আজ ৭৫ টাকার কয়েন প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমনকি আজ  আটটি খাদ্যশস্যের ১৭ রকমের ধরন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সম্প্রতি এই ধরনগুলি বিশেষ পদ্ধতিতে তৈরি করা হয়েছে।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “পৃথিবী জুড়ে গরিব দুঃখী মানুষের মুখে খাবার তুলে দেওয়া এবং সবার দেহে পুষ্টি যোগানোর জন্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন যে কাজ করে আসছে তার কোনও তুলনা নেই। ১৯৫৬ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত এই সংস্থার ডিরেক্টর জেনারেল ছিলেন ভারতের আইসিএস অফিসার বিনয় রঞ্জন সেন। সেই সময়েই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম চালু হয়। এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে এই সংস্থা।”

কিছু দিন আগেই খিদেকে নির্মূল করার লক্ষ্যমাত্রা স্থির করে কাজে নেমেছিল বিশ্ব খাদ্য প্রকল্প। আর রাষ্ট্রপুঞ্জের এই কাজকেই সমর্থন জানাল নোবেল কমিটি। টাকার অভাবে তারা খেতে পান না, অন্যের দয়ায় যা জোটে তা খেয়ে পড়ে বেঁচে থাকে। আর খাবারের জন্য কতো মানুষ লড়াই করে অনেকে পশুর মুখ থেকেও ছিনিয়ে খায়। তাই রাষ্ট্রপুঞ্জের এই কাজকেই শান্তি পুরস্কার দিয়ে সাধুবাদ জানানো হয়েছে।

দেশের মানুষদের খাদ্য সমস্যা দূর করার পাশাপাশি সব রকমের খাদ্য সংক্রান্ত সমস্যা নির্মূল করার কথাও জানান হয়েছে। কিন্তু এসবের মাঝে আজ ভয়ানক খবর দিয়েছে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অফ ইউনাইটেড নেশন। বিশ্ব খাদ্য দিবসে তারা জানিয়েছে করোনায় যা না মৃত্যু হবে, তার থেকে বেশি মানুষ মারা যাবেন খাদ্যাভাবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026