বিনোদন

Madhuri Dixit: ‘ম্যাজিক্যাল ২২টা বছর’, বিবাহবার্ষিকীতে স্বামীকে ভালোবাসায় ভরিয়ে দিলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত! রইলো ভিডিও

অভিনেত্রী মাধুরী দীক্ষিত রিলে অনেক হিরোর সাথে প্রেমের সম্পর্কে অভিনয়ের সাথে তুলে ধরেছেন। রিল থেকে বেরিয়ে রিয়েলে অভিনেত্রী তাঁর স্বামী শ্রীরাম নেনের সাথে ২২ তম বিবাহ সম্পর্কে পা দিলেন। এই দম্পতি আজকের দিনে ১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই বিশেষ দিনে মাধুরী নিজের স্বামীর সাথে নস্টালজিয়ায় পৌছে কিছু ছবি শেয়ার করলেন। স্বামী শ্রীরামের সাথে বিয়ের কিছু ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করলেন যা মুহুর্তে ভাইরাল।

বিবাহবার্ষিকীর ২২ বছরের পূর্তি বলে কথা। এই দিন নিজের ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। চিকিৎসক শ্রীরাম নেনের সঙ্গে দেখতে দেখতে ২২ বছর একসঙ্গে কাটিয়ে ফেললেন তিনি। তাই এদিন ২২ বছর ধরে স্বামীর সাথে কাটানো বেশ কয়েকটি ছবি দিয়ে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেন মাধুরী। এই ভিডিয়োতে তাঁদের ছেলে অরিন এবং রায়ানের সঙ্গে একটি মন্তাজ ও বানান।

ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করে মাধুরী ক্যাপশনে লিখেছেন, ‘একসঙ্গে পথ চলার দুর্দান্ত ২২ বছর।’ অভিনেত্রী ভিডিয়োতে তাঁদের দুজনের ছবির পাশাপাশি বাবা-মা থেকে সন্তান এবং নিজের পরিবারের অন্যান্য সকল সদস্যদের ছবি রয়েছে। আর এই ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডে জুড়ে দিয়েছেন নিজের অভিনীত জনপ্রিয় সিনেমা ‘দিল তো পাগল হ্যায়’-এর বিখ্যাত গান, ‘আরে রে আরে’-এর সুর। বিয়ে থেকে দুজনের বেড়াতে যাওয়ার টুকরো মুহূর্তের অদেখা ছবি উঠে এসেছে ভিডিয়োতে।

১৯৯৯ সালে চিকিৎসক শ্রীরাম নেনেকে বিয়ে করেন মাধুরী। এরপরই স্বামীর সঙ্গে সংসার করতে মার্কিন মুলুকে স্থায়ী ভাবে থাকতে শুরু করেছিলেন তিনি। ছেলেদের মানুষ করার জন্য বেশ কিছু বছর ইন্ডাস্ট্রি থেকে ব্রেক নিয়েছিলেন তিনি। শুধুমাত্র গুছিয়ে সংসার করতে দেখা গিয়েছিল তাঁকে সেই সময়। তবে এখন সংসারের পাশাপাশি জমিয়ে কাজ ও করছেন। আর মাঝে মাঝে নিজের নাচের নানান তালিম নিয়ে বেশ কিছু ভিডিও সোশ্যাল ভিডিও শেয়ার করেই থাকেন অভিনেত্রী। কিছুদিন আগে ম নেটফ্লিক্সের একটি ওয়েবসিরিজে কাজ করছেন তিনি। মাধুরী দীক্ষিতের ওয়েব সিরিজের নাম ‘‌ফাইন্ডিং অনামিকা’‌। এছাড়া একটি ড্যান্স রিয়ালিটি শোয়ের বিচারক তিনি।

 

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026