বিনোদন

Ranieeta-Souptick: ব্রেক আপের গুঞ্জন উড়িয়ে দশমীতে সিঁদুর খেলায় মাতলেন রনিতা-সৌপ্তিক

রনিতা সৌপ্তিক টেলিপাড়ার লাভ বার্ডস হিসেবে বেশ পরিচিত। ‘ধন্যি মেয়ে’ এই ধারাবাহিকে দুজনের প্রথম দেখা। আর নিজেদের কেরিয়ারের প্রথম ধাপেই মন নেওয়া দেওয়া হয় দুজনের। এই ধারাবাহিকের অভিনয় করতে করতে রনিতা ঠিক করে নেন সৌপ্তিককে নিজের জীবন সঙ্গীনি করার। দীর্ঘ ১১ বছরের সম্পর্ক রনিতা এবং সৌপ্তিকের। কিন্তু কিছুদিন আগেই টলিপাড়ায় এই জুটির ব্রেকআপের গুঞ্জন যাচ্ছিল।

কিছু দিন আগে ওয়েব দুনিয়াতে মুক্তি পেয়েছে সৌপ্তিকের পরিচালনায় ইন্দ্রাশিষ রনিতা অভিনীত ক্লিকে নতুন ওয়েব সিরিজ ‘খেলা শুরু’। এই সিরিজে রনিতার অভিনয় বেশ প্রশংসা পায়৷ কিন্তু এই ওয়েব সিরিজ শ্যুটিং পর্বে দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। বয়ফ্রেন্ড হিসেবে যতটা কুল কিন্তু পরিচালক হিসেবে নাকি বেশ কড়া ধাঁচের শিক্ষক সৌপ্তিক। মাঝেমধ্যে একটু বেশি বকাঝকা করে ফেলতেন অভিনেত্রী রনিতাকে, প্রেমিকা রনিতাকে তখন তিনি চিনতেননা।

কারণ কাজের সঙ্গে নিজেদের সম্পর্ক কখনোই গুলিয়ে ফেলেতেননা তারা। তবে সবার সামনে রনিতা বকা খাওয়ার পর একটু অভিমান হ‌য়েছিল। শ্যুটিং পর্বে যাই হোক তবে এই ওয়েব সিরিজের প্রমোশনে সব সময় এক সঙ্গেই দেখা গেছিল সৌপ্তিক আর রনিতাকে। এর মাঝেই নতুন গুজব ছড়ায় টেলিপাড়ায়, সৌপ্তিক ও রনিতার সম্পর্কে মধ্যে নাকি ফাটল তৈরি হয়েছে। সত্যিই কি তাই? না এদের ব্রেক আপ এখনো হয়নি, পুরোটাই গুজব।

তাঁদের প্রেমের সম্পর্ক যে এখনো অটুট আছে তা ব্রেক আপের গুঞ্জন যে সম্পূর্ণ ভুল তা দশমীর দিন নিজেরাই বুঝিয়ে দিলেন টলিউডের এই জনপ্রিয় জুটি। দুর্গাপুজোর দশমীর দিন একসঙ্গে দেখা যায়। এইদিজ মায়ের বিদায় বেলাতে সিঁদুর খেলায় মজে ছিলেন সৌপ্তিক ও রনিতা। রনিতার গালে কপালে এমনকি সিঁথিতে সিঁদুর পরানো সোশ্যাল মিডিয়ায় নিজের ছবিও পোস্ট করলেন সৌপ্তিক। এই ভাবে সকল সমালোচকদের উত্তর দিলেন সৌপ্তিক। এখনো এদের ভালোবাসা অটুট রয়েছে তা এই দিন প্রমাণিত হয়েছে।

John Fabian

Recent Posts

ব্যাটারি, ক্যামেরা, প্রসেসর, সবেতেই বাজিমাত! ধামাকাদার দুটি ফোন আনছে Oppo

প্রিমিয়াম স্মার্টফোনের বাজারে এবার নতুন চমক আনতে চলেছে Oppo। অ্যাপল ও স্যামসাংকে কড়া টক্কর দিতে…

May 18, 2026

দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে, কবে শুরু হবে পরিষেবা?

দেশের প্রথম বুলেট ট্রেনকে (India’s First Bullet Train) ঘিরে বহুদিন ধরেই উৎসাহ তুঙ্গে। কবে এই…

May 18, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা! বড় ঘোষণা অগ্নিমিত্রা পালের

রাজ্যে সরকার বদলের পর একের পর এক নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে নতুন সরকার। এবার…

May 18, 2026

PAN কার্ডের নিয়মে বড় বদল! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় স্বস্তি কেন্দ্রের

ভারতের বাজারে বিদেশি বিনিয়োগ আরও সহজ করতে প্যান (PAN) বরাদ্দের নিয়মে বড়সড় ছাড় দিল কেন্দ্রীয়…

May 18, 2026

বর্ষার কাউন্টডাউন শুরু! নির্ধারিত সময়ের আগেই দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, কবে ভিজবে কলকাতা?

গরম আর অস্বস্তিকর আবহাওয়ায় যখন নাজেহাল বাংলার মানুষ, ঠিক তখনই বড় সুখবর দিল ভারতীয় আবহাওয়া…

May 18, 2026

সপ্তম পে কমিশনে শিলমোহর রাজ্যের, কবে থেকে মিলবে সুবিধা? বাড়বে কতটা ডিএ

রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে রাজ্যে সপ্তম পে কমিশন…

May 18, 2026