বিনোদন

Katrina Kaif -Vicky Kaushal: তাহলে কি সম্পর্কে স্বীকৃতি? ‘শীঘ্রই বাগদান সারব’, বিয়ে নিয়ে অকপট ভিকি

সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে ভিকি কৌশ অভিনীত ‘সর্দার উধম সিং’। আর এই সিনেমা মুক্তির আগেই গত শুক্রবার ই বলি ন্ডাস্ট্রির বন্ধুদের জন্য একটি স্পেশাল স্ক্রিনিং এর আয়োজন করেছিলেন ভিকি। সেই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত ছিলেন ভিকির বিশেষ বান্ধবী তথা অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বলিউডে কান পাতলেই দুজনের সম্পর্কের গুঞ্জন শোনা যায়। অবশ্য এই দিন এই সিনেমার স্ক্রিনিং-এ এসেছিলেন বলিউডের আরও এক রিউমরড নিউলি কাপল সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবানী। শোনা যাচ্ছে বর্তমানে তাঁরা সম্পর্কে আছেন।

ক্যাটরিনা নিজের বিশেষ বন্ধুর বিশেষ দিন এক‌টি ডেনিম শর্ট স্কার্ট ও টপ আর পায়ের কালো বুট পড়ে এসেছিলেন। অন্যদিকে কিয়ারা একটি সালোয়ার স্যুট পরে এসেছিলেন এবং সিদ্ধার্থ ছিলেন ক্যাসুয়াল পোশাকে। তবে ভিকির স্পেশাল স্ক্রিনিং এ ক্যাটরিনার উপস্থিতি এদের৷ প্রেমের সম্পর্কের নতুন করে জল্পনা বাড়িয়েছে। এর আগেও সিদ্ধার্থ ও কিয়ারার ছবি শেরশাহ-র স্ক্রিনিংএ ক্যাটরিনা ও ভিকি একসাথে উপস্থিত হয়েছিলেন। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় এই জুটিকে একসঙ্গে ফ্রেম বন্দি করা যায়নি। নিজেদের সম্পর্ক নিয়েও বরাবরই কুলুপ এঁটে থাকেন ক্যাট আর ভিকি।

অবশ্য মাস কয়েক আগে হর্ষবর্ধন কাপুর এই সম্পর্কে শিলমোহরও দিয়েছিলেন। কিছুদিন আগে হঠাৎ করে শোনা যায় চুপিচুপি এই জুটি নিজেদের বাগদান পর্ব সেরে ফেলেছেন। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের একটি ছবি ভাইরাল হয় নেট দুনিয়াতে। যেখানে দেখা যাচ্ছে লাল লেহেঙ্গায় সেজেছেন ক্যাটরিনা কাইফ আর, সাদা শেরওয়ানি পরেছেন ভিকি কৌশল। তবে দুজনের মুখপত্র জানিয়েছেন ভাইরাল হওয়া ছবিটি বহু পুরনো। আজকাল বলিউডের যে কোনও পার্টিতে একসঙ্গে হাজির হন তাঁরা। ছুটি কাটাতে দেশের বাইরেও যান একসঙ্গেই। তবে সম্পর্ক নিয়ে স্পিকটি নট। হ্যাঁ বা না, বলেন না কিছুই। 

এবার নিজের বাগদানের খবর পুরোপুরি মিথ্যে কথা নিজেই বললেন ভিকি। কিছুদিন আগে এক দৈনির সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে  অভিনেতা জানিয়েছেন, ‘আপনাদের বন্ধুদের মাধ্যমে এই খবর প্রচার করা হয়েছিল তারপরেই হাসেন । তারপরেই তিনি বলেন, খুব তাড়াতাড়ি বাগদান সারবেন, যখন সঠিক সময় আসবে। সেটারও অবশ্য সময় আসতে দিতে হবে’। 

তবে এখন বলিপাড়াতে কান পাতলে শোনা যাচ্ছে, চলতি বছরের ডিসেম্বরেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন এই তারকা জুটি। এমনকি দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে সব কথাও হয়ে গিয়েছে। এমনকি এই জুটির ডেস্টিনেশন ম্যারেজের ঠিকানা ও ঠিক হয়ে গিয়েছে। প্রিয়াঙ্কা চোপড়া আর নিক জোনাসের মতো এই জুটিও উদয়পুরের বিলাসবহুল প্যালেসে বিয়ে করবেন। ইতিমধ্যে নাকি সেই প্যালেস বুকিং নিয়ে কথা বলছেন তাঁরা। সব নাকি একদম তৈরি। এবার সত্যি সত্যি বছর শেষে বিয়ে করবেন কিনা তাই দেখার।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026