বিনোদন

Aindrilla: নিজের ‘দুষ্টু মা’-কে হারালেন ঐন্দ্রিলা, সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট অভিনেত্রীর

নতুন বছরের শুরুর দিকেই বিরাট ঝড় বয়ে গিয়েছে অভিনেত্রী ঐন্দ্রিলার জীবনে গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার ক্যান্সারে অসুস্থ হয়ে পড়েন ঐন্দ্রিলা। প্রথমে জানা গিয়েছিল অভিনেত্রীর ফুসফুসে টিউমার ধরা পড়ে, পরে জানা যায় তাঁর শরীরে ফিরে এসেছে ক্যানসার। দ্বিতীয় বার ক্যান্সারের খবর পেতেই হাসপাতালের মধ্যে কেঁদে ফেলেছিলেন অভিনেত্রী। গত ছয় মাস ধরে সেই লড়াই চলছে। আর এই লড়াতে রয়েছে অভিনেত্রীর কাছের মানুষেরা। মে মাসে ঐন্দ্রিলার ফুসফুসে বাসা বাঁধা ক্যানসারাস টিউমারটিকে নিখুঁত দক্ষতায় অস্ত্রপ্রচার করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারে বাদ গিয়েছে অর্ধেক ফুসফুস।

দীর্ঘদিন পরে সোশ্যাল মিডিয়ায় ফের পোস্ট করেছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। নিজের শারীরিক অসুস্থতার মধ্যেই আরও এক খারাপ খবর এল অভিনেত্রীর কাছে। পুজোর মরশুমে স্বজনহারা হলেন অভিনেত্রী। নিজের সোশ্যাল মিডিয়ার পেজে ‘দুষ্টুমা’ চলে যাওয়ার খবর জানিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন নায়িকা।  এদিম অভিনেত্রী তাঁর দুষ্টু মায়ের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আজ আমার খুব কাছের মানুষকে হারালাম। দুষ্টু মা। আমাকে সবসময় বলতো তোর থেকে আমি শক্তি পাই, তুই আমার অনুপ্রেরণা। আমি যখন দিল্লি থেকে প্রথম কেমো নিয়ে এলাম। আমাকে বললো “মনা আমাদের জীবন তো অত সুখের না, কিন্তু আমরা লড়তে লেঙ্গে।”

কিন্তু লড়াইটা আর শেষ হলো না। আমার চোখে দেখা সাহসী মানুষ, সবসময় হাসি মুখে লড়ে গিয়েছে। আমাকে নিজের কষ্টগুলো ভাগ করত, আর বলত অন্য কেউ তো আর বুঝবে না। এটা বিশ্বাস করতে পারছি না দুষ্টুমার নম্বরে ফোন করলে আর দুষ্টুমার গলাটা শুনতে পারব না। আমাকে বলেছিল একদিন শ্যুটিং দেখতে যাবো, সেটা আর হলো না। বিশ্বাস করতে পারছি না দুষ্টুমাকে আর কোনোদিন দেখতে পাবো না, কিন্তু আমার হৃদয়ে তুমি থাকবে চিরকাল। তোমায় খুব ভালোবাসি দুষ্টু মা।’এই দুষ্টু মা যে অভিনেত্রীর বড্ড কাছের ছিল, তা অভিনেত্রীর পোস্টেই বেশ বোঝা যাচ্ছে। অবশ্য অভিনেত্রী দুষ্টু মা কীভাবে চির ঘুমের দেশে গেলেন, তা স্পষ্ট করে জানাননি তিনি। 

অন্যদিকে নিজেও অসুস্থ অভিনেত্রী। বছরের শুরুতে ঐন্দ্রিলা অসুস্থ হওয়ার পর থেকে তাঁর মনের মানুষ সব্যসাচী ওরফে পর্দার বামাক্ষ্যাপাতাঁকে আরও বেশি আগলে রাখতে দেখা গেছে অর্থাৎ সব্যসাচী চৌধুরীকে। বান্ধবীর অসুস্থতার খবর পেয়েই শ্যুটিং ছেড়ে দিল্লি ছুটে যান। সেই থেকে আজ অব্দি প্রেমিকাকে সামলান। তিনি প্রতি মাসে নিয়ম করে ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতির আপডেট সকলকে দেন। এখনো অভিনেত্রীকে চলতে হচ্ছে চিকিৎসকের পরামর্শ মেনে। দুর্গা পুজোয় সব্যসাচীর কাছে আবদার ছিল ঐন্দ্রিলার ঠাকুর দেখাতে নিয়ে যেতে হবে। তৃতীয়ার মধ্যরাতে প্রেমিকার আবদার মেটান।সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ারও করেছেন তিনি।

 

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026