বাংলা সিরিয়াল

Raavan: পর্দায় এবার ‘রাবণ’ হয়ে উঠবেন সুপারস্টার জিৎ! চাহনি দেখেই হতবাক নেটিজেনরা

করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে বিনোদন জগৎ। এই দুৃর্গাপুজোতে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত নতুন ছবি ‘বাজি’ । এই ছবিতে জিৎের বিপরীতে অভিনয় করছেন মিমি চক্রবর্তী। আর এই ছবিতেই জিৎ আর মিমি প্রথম জুটি বেঁধেছেন । সাধারণত পুজোর সময় নিজের ছবি রিলিজ করেননা সুপারস্টার জিৎ। ইদেই প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাঁর সব হিট ছবি। কিন্তু করোনাকালে বদলে গেছে সমীকরণ। ইদে সিনেমা হল বন্ধ থাকায় এই পুজোতেই নিজের ছবি নিয়ে হাজির হয়েছিলেন জিৎ। এখনও সিনেমা হলে রমরমিয়ে চলছে জিৎের হিট ছবি ‘বাজি’।

তার মাঝেই দশমীর দিন নিজের আগামী ছবির ঘোষণা করলেন অভিনেতা। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে নতুন ছবির পোস্টার শেয়ার করলেন। ছবিতে দেখা যাচ্ছে, কাটা ভ্রু নিয়ে ‘রাবণ’ অবতারে ধরা দিলেন অভিনেতা জিৎ। পোস্টারে একরকন অপ্রত্যাশিত লুকে দেখা গেছে তাঁকে। এই লুকটি সম্পূর্ণ ভিন্ন। লম্বা চুল, গাল ভর্তি দাঁড়ি, একটা চোখের মণির রঙ বাদামী এবং অপরটি লাল। দৃঢ় চোখের চাউনি, আর ঠোঁটে কুটিল হাসিতে দেখা যায় অভিনেতাকে। বিজয়া দশমীর দিন আগামী ছবি ‘রাবণ’-এর পোস্টার এবং ছবিতে তাঁর ফার্স্ট লুক প্রকাশ্যে আনলেন অভিনেতা। 

নিজের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্মওয়ার্কস থেকেই মুক্তি পাবে এই ছবিটি। জিৎের পাশাপাশি ছবিটি প্রযোজনা করছেন অমিত জুমরানি। এই৷ নতুন সিনেমাটি পরিচালনার দায়িত্বে রয়েছেন এম এন রাজ। নিজের পরবর্তী ছবির ফার্স্ট লুক শেয়ার করে জিৎ জানিয়েছেন যে, খুব শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। ছবিতে জিৎ ছাড়া আর কে কে অভিনয় করছেন, তা অবশ্য এখনই কিছু জানানো হয়নি।

তবে জিৎের নতুন ছবির পোস্টার শেয়ার হতেই তাঁর সকল ফ্যানেরা বেশ আনন্দিত৷ ‘রাবণ’-এ জিৎ যে এক্কেবারে ভিন্ন চরিত্রে অভিনয় করবেন তা তাঁর লুক দেখেই বোঝা যাচ্ছে। এমনকি কমেন্টে বক্সে তাঁর আসন্ন এই ছবির লুক দেখে প্রশংসা জানাতে দেখা গেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, এনা সাহা, রুক্মিনী মৈত্র, জিৎের প্রথম ছবি ‘সাথী’র নায়িকা প্রিয়াঙ্কা ত্রিবেদী সহ ইন্ডাস্ট্রির অন্যান্য সহকর্মীদের। অনুগামীরাও প্রশংসায় পঞ্চমুখ।

 

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026