৮০-৯০ দশকের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। শুরুর সময় থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়ে গেছেন নিজের দর্শকদের। একজন ভালো অভিনেত্রী হওয়ার পাশাপাশি তিনি একজন ভালো নৃত্যশিল্পী, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে সম্প্রতি নিজের অভিনয় কিংবা নাচের সূত্র ধরে নয়, নিজের সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই এই মুহূর্তে ভক্তমহলে চর্চিত অভিনেত্রী।
সোশ্যাল মিডিয়ার পাতায় এখনকার ট্রেন্ডিং গানগুলির মধ্যে অন্যতম ‘মেরা দিল ইয়ে পুকারে’। এখন সাধারণ থেকে তারকা সকলেই মেতে উঠেছেন এই গানের তালে। বানাচ্ছেন রিল ভিডিও। সেই ঝলক সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই চোখে পড়ছে সকলের। এবার সেই ট্রেন্ডেই গা ভাসালেন বলিউডের অন্যতম প্রথম সারির অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সম্প্রতি এই গানের তালে তার বানানো ইনস্টারিল ভিডিওই তাকে নিয়ে চর্চা হওয়ার কারণ।
সম্প্রতি মাধুরী দীক্ষিত নিজের মেকাপ ভ্যানের মধ্যেই ‘মেরা দিল ইয়ে পুকারে’র তালে দেখা দিয়েছেন। ঘি রঙের একটি ডিজাইনার নেটের শাড়িতেই সেজে উঠেছিলেন তিনি। খোলা চুলে, মানানসই মেকাপে নজর সরানো যাচ্ছিল না অভিনেত্রীর উপর থেকে। মানানসই অলংকারও দেখা গিয়েছে তার অঙ্গে। থেকে থেকেই এমন নানা ট্রেন্ডিং গানের তালে দেখা মেলে অভিনেত্রীর। নিঃসন্দেহে বলা চলে অভিনেত্রীর এই ভিডিও আবারো মন কেড়ে নিয়েছে তার অগণিত ভক্তমহলের।
উল্লেখ্য, এই মুহূর্তে অভিনেত্রী টেলিভিশন জগৎ’এর অন্যতম জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ‘ঝালাক দিখ লাজা’তে বিচারক আসনে রয়েছেন। অবশ্য সেকথা আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তার একাধিক ঝলক নিঃসন্দেহে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…