সাধারণত স্মল ইনভেস্টমেন্টের জন্য সবাই পোস্ট অফিসের উপরে ভরসা করে থাকেন। অনেকেই এমন আছেন যারা পোস্ট অফিসে এই ধরনের ছোট ইনভেস্টমেন্ট করে একাউন্ট খুলে থাকেন। আপনাদের জানিয়ে রাখি এই ধরনের অ্যাকাউন্ট করলে আপনি কিন্তু একই সাথে ব্যাংকের সমস্ত রকম সুবিধা পেয়ে যাবেন। আপনি পোস্ট অফিসে খুলে নিতে পারবেন নিজের সেভিংস ব্যাংক একাউন্ট। এটিএম থেকে শুরু করে নেট ব্যাঙ্কিং মোবাইল ব্যাংকিং এর মত বিভিন্ন ধরনের সুবিধা আপনি পাবেন এই অ্যাকাউন্ট এর সাথে। যদি আপনিও পোস্ট অফিসের মাধ্যমে এটিএম সুবিধা ব্যবহার করতে চান তাহলে আপনাকে জেনে নিতে হবে কিছু বিশেষ তথ্য। চলুন জেনে নেওয়া যাক এই ধরনের অ্যাকাউন্টে এটিএম এর মাধ্যমে ট্রানজাকশন করার কি পদ্ধতি এবং কিভাবে আপনি সহজে এই ট্রানজেকশন করতে পারবেন।
যদি আপনি পোস্ট অফিস সেভিংস ব্যাংক একাউন্টের জন্য এপ্লাই করতে চান তাহলে আপনাকে একটি এপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মের মাধ্যমে শুধুমাত্র এটিএম নয় বরং আপনি ইন্টারনেট ব্যাংকিং এসএমএস ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিংয়ের সেবা গ্রহণ করতে পারেন। এই ফর্মের সাথে আপনাকে নিজের পাস বুকের কপি যোগ করতে হবে এবং এর সাথেই এসবি-২৮ রশিদ জারি করতে হবে। এর পরেই আপনার ফরম বিও জার্নালের কাছে পাঠানো হবে। এরপর আপনি যে পোস্ট অফিসের নিকট একাউন্ট করেছেন, সেখানকার পোস্টমাস্টার আপনার সমস্ত যাচাইয়ের কাজ করবে। এরপর আপনি যে ব্রাঞ্চে এপ্লাই করেছেন সেখান থেকে আপনি এটিএম কার্ড এবং পাসবুক গ্রহণ করতে পারবেন।
ইন্ডিয়া পোস্ট এর অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, পোস্ট অফিস সেভিংস একাউন্টের সঙ্গে লিঙ্ক থাকা এই এটিএম কার্ডের মাধ্যমে আপনি প্রতিদিন সর্বাধিক ২৫ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। এছাড়া সর্বাধিক একটি ট্রানজাকশন এর মাধ্যমে আপনি ১০০০০ টাকা পর্যন্ত তুলতে পারবেন।
যদি কোন ব্যক্তি পোস্ট অফিস একাউন্ট খুলে থাকেন এবং তিনি এটিএম এর মাধ্যমে ক্যাশ তুলতে চান তাহলে তাকে কোনরকম অতিরিক্ত চার্জ দিতে হবে না। মেট্রো শহরে তিনটি ফ্রি ট্রানজাকশন এবং নন মেট্রো শহরে পাঁচটি ফ্রী ট্রানজাকশন করতে পারেন ওই ব্যক্তি। তবে ফ্রি ট্রানজাকশন লিমিট শেষ হয়ে যাবার পর আপনি যদি অন্য ব্যাংকের এটিএম থেকে ক্যাশ তুলতে চান তাহলে আপনাকে ২০ টাকা + ট্যাক্স দিতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…