কলকাতাঃ গত মাসের শেষ সপ্তাহেই করোনাতে আক্রান্ত হয়ে সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আজ, শনিবার দুপুর নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতাল থেকে তাকে ছুটি দেওয়া হয়।
দীর্ঘ ২১ দিন পর করোনা মুক্ত হওয়ার পরে আজ তিনি বাড়ি ফিরে যান। তবে মাঝখানে শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে রাখা হয়। গত মাসেই হার্টের কিছু সমস্যার জন্য হাসপাতালে ভর্তি হতে হয় এর পর করোনা রিপোর্ট নেগেটিভ আসার পরেই হাসপাতাল থেকে তাকে মুক্ত করা হয়।
সূত্রের খবর অনুযায়ী সব ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকেই কাজে যোগ দিতে পারবেন পর্ষদ সভাপতি। কিন্তু আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…