নয়াদিল্লিঃ সংসদে বাদল অধিবেশন শুরু হতেই একের পর এক সাংসদের করোনা ধরা পড়ছে৷ ইতিমধ্যেই ৩০ জন সাংসদ করোনা আক্রান্ত হয়েছেন। প্রসঙ্গত, সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই ২৫ জনের বেশি সাংসদের শরীরে মিলেছিলো করোনা ভাইরাস৷ বাদল অধিবেশনের আগে থেকেই আশঙ্কা করা হয়েছিলো সাংসদদের শরীরে মিলতে পারে করোনা ভাইরাস।
সেই জল্পনা সত্যি করে লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে মেলে করোনার সংক্রমণ। সোমবার সংসদে ঢোকার সময়ই প্রত্যেক সাংসদ, গাড়ির চালক, সাংবাদিক, কর্মীদের করোনা পরীক্ষা করা হয়৷ পরে রিপোর্ট মিলতেই চক্ষু চড়ক গাছ হয় প্রত্যেকের। কারণ লোকসভায় বিজেপির ১২ জন, ওয়াইআরএস কংগ্রেসের ২ জন, শিবসেনা, ডিএমকে ও আরএলপি দলের একজন করে সাংসদের শরীরে মিলেছে করোনা সংক্রমণ। আর এসবের মধ্যে আবারও নতুন করে অনেক জন সাংসদের শরীরে মিলেছে করোনা সংক্রমণ।
লোকসভায় উপস্থিত থাকছেন ২০০ জন সদস্য। শনিবার ও রবিবার মিলিয়ে লোকসভা বসবে দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা। রাজ্যসভা বসবে সোমবার দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা ও ১৫ সেপ্টেম্বর থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷ কিন্তু তার মাঝেই এই বিপর্যয় চিন্তা বাড়িয়েছে প্রত্যেক সংসদের।
এখন যা পরিস্থিতি তাতে কি হাল বার করা হবে তা সঠিক ভাবে বলাও মুশকিল। গত ১৪ সেপ্টেম্বর সংসদে বাদল অধিবেশন শুরু হয়েছে, যা চলবে ১ অক্টোবর পর্যন্ত৷ কিন্তু এখন যা অবস্থা তাতে মনে হচ্ছে ১ তারিখের আগেই শেষ করা হবে অধিবেশন। সময়সীমা এক সপ্তাহ কমিয়ে ফেলার চিন্তা করছে সরকার৷
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…