রাজ্য

ব্রেকিং নিউজ: স্থগিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা, তবে কবে? কি জানাল শিক্ষা দপ্তর

করোনা সংক্রমণে নাজেহাল গোটা দেশ। দৈনিক সংক্রমনের চাপে বেহাল অবস্থা বাংলার। এই পরিস্থিতিতে কিছুদিন আগে মধ্যশিক্ষা পর্ষদের থেকে ঘোষণা করা হয়েছিল যে পূর্বনির্ধারিত সূচি মেনে ১ লা জুন থেকে মাধ্যমিক পরীক্ষা হবে না। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্বন্ধে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি। এরপর আজ অর্থাৎ শনিবার শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে গোটা জুন মাসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে না। পরবর্তীকালে কবে পরীক্ষা হবে তার বিজ্ঞপ্তি দিয়ে দেবে শিক্ষা দপ্তর।

শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী জুন মাসে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। এরপর পরীক্ষা পুরোপুরি বাতিল করা হবে নাকি সেই নিয়ে আলোচনা চলছে। তবে হয়তো পুরোপুরি বাতিল করার কথা ভাবা হচ্ছে না। পরীক্ষা না দিলে কিসের ভিত্তিতে মূল্যায়ন হবে তা নিয়ে বিস্তর ধোঁয়াশা আছে। এদিকে করোনার কারণে অনেক স্কুল টেস্ট পরীক্ষা নিতে পারেনি। সেই নিরিখে টেস্টে প্রাপ্ত নম্বর অনুযায়ী রেজাল্ট করা যাবে না। ফলে ভবিষ্যতে নম্বর দেয়ার ক্ষেত্রে কি বিবেচনা করা হবে তা নিয়ে বৈঠক করবে শিক্ষা দপ্তর। তবে আপাতত জুন মাসে দুটি পরীক্ষা স্থগিত করা হল।

প্রসঙ্গত উল্লেখ্য, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যেই রাজ্যে আগামীকাল থেকে ১৫ দিনের জন্য কার্যত লকডাউন ঘোষণা করা হয়েছে। এই কয়েকদিনে বাস, ট্রেন, মেট্রো, ট্যাক্সি, অটো ইত্যাদি সমস্ত ধরনের গন পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে। শুধুমাত্র জরুরী পরিষেবার সাথে যুক্ত গাড়ি চলাচল করবে। এছাড়াও জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ। দরকার না পড়লে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

Anirban Kundu

Recent Posts

২৫ কোটির গ্রিন ‘নিষিদ্ধ’ বোলিংয়ে! ম্যাচের আগেই KKR-এর প্ল্যানে বড় ধাক্কা, অজি বোর্ডের কড়া নির্দেশ

আইপিএল শুরু হতেই বড় বিতর্ক সামনে এল। কোটি টাকা খরচ করে দলে নেওয়া অজি অলরাউন্ডার…

March 30, 2026

ধোনি আউট! কবে ফিরবেন ‘থালা’? CSK-র ভেতরের খবর ফাঁস

আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় ধাক্কা খেল Chennai Super Kings শিবির। দলের সবচেয়ে বড় ভরসা…

March 30, 2026

ভোটের দিনেই ‘ডাবল ছুটি’! ২৩ ও ২৯ এপ্রিল রাজ্যজুড়ে ছুটি ঘোষণা, জানুন কারা পাচ্ছেন সুবিধা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার। নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি…

March 30, 2026

১ সেকেন্ডেই শত্রু ঘায়েল! ভারতীয় সেনার হাতে স্বদেশি ‘প্রহর’ মেশিনগান—বড় শক্তি বৃদ্ধি

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে বড়সড় সাফল্যের ছবি সামনে এল। দেশের শীর্ষ প্রতিরক্ষা সংস্থা Adani Defence &…

March 30, 2026

২০ বছর পর ‘একলা চলো’ কংগ্রেস! বাংলার ভোটে ৬০+ আসনে বড়সড় সমীকরণ বদলের ইঙ্গিত

২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় রাজনৈতিক চমক এনে দিয়েছে Indian National Congress। দীর্ঘদিন…

March 30, 2026

১০০% বকেয়া DA একবারেই! কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে—হিসেব জানুন এখনই

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সুখবর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এবার একবারেই ১০০% বকেয়া মহার্ঘ…

March 30, 2026