রাজ্য

এসএসসির পর এবারে দুর্নীতি মাদ্রাসা নিয়োগেও, ফরেনসিক তদন্তের নির্দেশ অভিজিৎ গাঙ্গুলীর

প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ যোগ্যতা নির্ণয়ক পরীক্ষার টেট এবং এসএসসির পর এবারে মাদ্রাসার সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠল। উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট বাতিল করার অভিযোগে আদালতের দ্বারস্থ হলেন এক পরীক্ষার্থী। তিনি অভিযোগ জানিয়েছেন তার পরিবর্তে অন্য কেউ একজন উত্তরপত্রে কলম চালিয়েছে। উত্তরপত্র যাচাইয়ের জন্য শুক্রবার সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির ডিরেক্টর এবং ফরেন্সিক ল্যাবরেটরীকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

মাদ্রাসা সার্ভিস কমিশন দাবি করছে, উত্তরপত্রে প্রচুর ভুল থাকার কারণে ওই পরীক্ষার্থীর ওএমআর শিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। কিন্তু ওই পরীক্ষার্থী অভিযোগ করছেন, অন্য কলমের কালি উত্তরপত্রে রয়েছে। অর্থাৎ তার পরিবর্তে অন্য কেউ তার উত্তরপত্র লিখেছেন। তথ্যের অধিকার আইনে মামলা করে, অন্য একটি কলমের কালি উত্তরপত্রে রয়েছে বলে জানতে পেরেছেন মামলাকারী, এমনটাই আজ আদালতে দাবী করলেন তিনি। পাশাপাশি তিনি যে কালো কলমে পরীক্ষা দিয়েছেন সেই কলম তিনি আজ আদালতে জমা দিয়েছেন।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ওই পরীক্ষার্থীর উত্তরপত্র খতিয়ে দেখবে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি। পরীক্ষার্থীর কলমে কালির সঙ্গে অন্য কলমের কালি যাচাই করা হবে। শুক্রবার ২৫ আগস্ট এর মধ্যে হাইকোর্টে রেজিস্টারের কাছে পরীক্ষার খাতা এবং কলম জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৩১আগস্ট এর মধ্যে তা সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরির কাছে প্রেরণ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, “এই মুহূর্তে শিক্ষা ক্ষেত্রে রাজ্যে দুর্নীতি একেবারে নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।”

অন্যদিকে নিজের মামলার স্বপক্ষে মামলাকারী আব্দুল হামিদ বললেন, “ইচ্ছাকৃতভাবে আমাদের বাদ দেওয়া হয়েছে। আমাকে বঞ্চিত করা হয়েছে। শুধুমাত্র আমার সাথে নয়, এরকম ঘটনা ঘটেছে আরো অনেকের সাথে।” পাশাপাশি মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামীম বলছেন, “আব্দুল হামিদকে বঞ্চিত করা হয়েছে। শুধুমাত্র হামিদের সাথে নয়, আরো অনেকের সঙ্গেই এই ঘটনা ঘটেছে।” প্রসঙ্গত উল্লেখ্য, ২০২১ সালের ১৭ জানুয়ারি এই পরীক্ষা হয়েছিল এবং ফল প্রকাশ হয়েছিল ওই বছরের ১১ই আগস্ট।

Nirajana Nag

Recent Posts

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026

PPF থেকে মাসে ৬১ হাজার টাকা! কীভাবে পাবেন এই নিশ্চিত পেনশন?

শেয়ার বাজারে ঝুঁকি নিতে না চাইলে সরকারি সুরক্ষিত বিনিয়োগ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) এখন…

April 9, 2026

ভাইরাল ভিডিও ঘিরে তুমুল বিতর্ক: হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের বিস্ফোরক অভিযোগ

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি। এই আবহেই সামনে…

April 9, 2026

হলদিয়া থেকে কড়া বার্তা: ‘যারা বাংলাকে লুটেছে, কাউকে ছাড়া হবে না’—প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি

পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়াল হলদিয়ার জনসভা। সেখান থেকেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ…

April 9, 2026

লখনউ ম্যাচের আগে দুঃসংবাদ! নারিন-বরুণ খেলবেন কি না, ধোঁয়াশায় KKR

লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামার আগে বড় ধাক্কা কলকাতা নাইট রাইডার্স শিবিরে। দলের দুই প্রধান…

April 9, 2026

আজও কলকাতায় বৃষ্টি! ইডেনে বাতিল হবে KKR Vs LSG ম্যাচ? দেখুন ওয়েদার রিপোর্ট

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খুব একটা ভালো অবস্থায় নেই কলকাতা নাইট রাইডার্স। প্রথম তিন ম্যাচের…

April 9, 2026