রাজ্য

মুখ্যমন্ত্রীর বাড়ির কাছের আদিগঙ্গায় নেমে বিক্ষোভ মাদ্রাসার শিক্ষকদের, দাবি,”হয় মরব, নয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলব”

শত অনুনয়, শত নিবেদন করেও হলনা কোনও কাজ। তাই এইবার অভিনব কায়দায় বিক্ষোভের পথে হাঁটলেন কিছুজন শিক্ষামিত্র এবং বেসরকারি মাদ্রাসার শিক্ষক। আলাদা দাবিতে মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়ির পিছনের দিকে আদিগঙ্গায় নেমে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। তাদের বক্তব্য তথা দাবি, মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে না ইলে কোনও মতেই আদিগঙ্গা থেকে উঠবেন না তারা।

মঙ্গলবার তথা আজ সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পিছনের দিকে আদিগঙ্গায় আচমকা নেমে পড়েন পাঁচ জন শিক্ষামিত্র এবং মাদ্রাসার শিক্ষক। তাদের মাঝে আছেন একজন মহিলাও। ওই শিক্ষামিত্র দাবি করেন, দীর্ঘদিন দেওয়া হয়নি তাদের বকেয়া ভাতা। বাড়ানো হয়নি ভাতাও। অপরদিকে এক বেসরকারি মাদ্রাসার শিক্ষক জানান, ২০১১ সালে ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন যে সংখ্যালঘুদের মাঝে শিক্ষার প্রসারে বাংলার ১০,০০০ মাদ্রাসাকে অনুমোদন দেওয়া হবে। কিন্তু প্রকৃত পক্ষে খুব কম সংখ্যক মাদ্রাসা অনুমোদন পেয়েছে। তা নিয়ে ২০১৩ সালে সরব হয়েছেন অনুমোদনহীন মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। অনশনও করা হয়েছে বহুদিন। কেবল মিলেছে প্রতিশ্রুতি। কিন্তু শেষে কোনও লাভই হয়নি। এমন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার চেষ্টাও করা হয়েছে। কোনওবারই সেই অনুমতি দেয়নি পুলিশ কর্তৃপক্ষ। তাই বাধ্য হয়ে এই পন্থা বেঁছে নিয়েছেন তারা বলে দাবি করেন সেই শিক্ষক। সাথে তিনি আরও বলেন,”হয় মরব , নয় দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) এর সাথে কথা বলব।”

তারইমধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ। বুঝিয়ে-সুঝিয়ে ওই শিক্ষামিত্র এবং বেসরকারি মাদ্রাসার শিক্ষকদের আদিগঙ্গা থেকে তোলার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারা জল থেকে উঠতে একেবারেই রাজি নন। এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন পুলিশকর্মীরা। যদিও মুখ্যমন্ত্রীর বাড়ির মতো কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে কীভাবে পুলিশের চোখ এড়িয়ে ওই পাঁচজন চলে এলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026