নিউজ

শুরু হল মাদ্রাসা শিক্ষকদের বদলি প্রক্রিয়া, আপনি সুযোগ পাবেন মাত্র একবারই

শুরু হল মাদ্রাসা (Madrasa) শিক্ষকদের (Teacher) বদলি প্রক্রিয়া, ২০১৩ সাল থেকে টানা ৭ বছর পর অবশেষে মাদ্রাসার জেনারেল ট্রানস্ফার শুরু হল। স্কুলের (School) জন্য চালু না হলেও, মাদ্রাসা সার্ভিস কমিশন মাদ্রাসার শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য অনলাইন জেনারেল ট্রান্সফার শুরু হল। এর আগে জেনারেল ট্রান্সফারের কাউন্সিলিং কিছুদিন আগেই সমাপ্ত হলেও, কয়েক হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী এই ট্রান্সফারে আবেদন করতে পারেননি । মাদ্রাসা সার্ভিস কমিশন সেই সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের দাবি মেনে অনলাইন ট্রান্সফার শুরু করল।

২০১৩ সালে পর সুদীর্ঘ সময় পরে আজ ভোটের প্রাক্কালে মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে General transfer এর online application সংক্রান্ত নিয়মাবলী প্রকাশ করা হয়েছে। খুলে দেওয়া হয়েছে অনলাইন আবেদনের লিঙ্ক। জানানো হয়েছে একজন আবেদনকারী মাত্র একবারই আবেদন করার সুযোগ পাবেন। আপলোড করতে হবে ২০০ কেবি সাইজের মধ্যে জেপিইজি বা পিএনজি ফরম্যাটে স্ক্যান করা সই এবং ছবি।

পাশাপাশি আপলোড করতে হবে, রেকোমেন্ডেশন লেটারের স্ক্যান কপি। সাইজ হতে হবে সর্বোচ্চ ৫০০ কেবি। ডিআই এর কনফারমেশন লেটারের স্ক্যান কপি আপলোড করতে হবে ৫০০ কেবি সাইজের মধ্যে। এবং সার্ভিস প্রুফের কপিও আপলোড করতে হবে একই ভাবে । এই লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। এখানে ক্লিক করুন।

মাদ্রাসার শিক্ষক রাজকুমার লাহা বললেন যে, “আমাদের সুদীর্ঘ অপেক্ষার অবসান হলো। মাদ্রাসা সার্ভিস কমিশনকে বিশেষ ধন্যবাদ।এই সাফল্যের জন্য অল পোস্ট গ্ৰ্যজুয়েট টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের ধারাবাহিক পদক্ষেপকেও কুর্নিশ জানাই। এর আগে ২০১৩ সালের শেষবারের জন্য জেনারেল ট্রান্সফারের বিজ্ঞপ্তি বেরিয়েছিল।

শিক্ষক শিক্ষাকর্মী ও শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক কিংকর অধিকারী মাদ্রাসা স্কুলগুলির ক্ষেত্রে জেনারেল ট্রান্সফার প্রক্রিয়া চালু হওয়াকে স্বাগত জানিয়েছেন। পাশাপাশি অবিলম্বে মাদ্রাসা নয় এমন বিদ্যালয়গুলির ক্ষেত্রেও একই ভাবে আবেদনের ভিত্তিতে বদলি প্রক্রিয়া চালু করার দাবি জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026