খেলা

আইসিসির মাসের সেরা ক্রিকেটার হলেন ঋষভ পন্থ

চেন্নাই: এবার আইসিসির (ICC) মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন ঋষভ পান্থ (Rishabh Pant)। ব্যাট হাতে স্বপ্নের ফর্মে ভারতীয় দলের উইকেটকিপার (Wicketkeeper) ঋষভ পান্থ। উইকেটের পেছনে কিছু সমস্যা থাকলেও ব্যাট হাতে তাঁর পারফরম্যান্স ঢেকে দিচ্ছে কিপিং এ দুর্বলতা। কারণ, অস্ট্রেলিয়ার (Austalia) মাটিতে তাঁর অসাধারণ সব ইনিংসে ভর করে ভাঙা টিম নিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি নিজেদের দখলে রেখেছে ভারতীয় দল (Team India)। প্রথম টেস্টে (Test) সুযোগ না পেলেও দ্বিতীয় টেস্ট থেকে তিনিই হয়ে ওঠেন দলের এক্স ফ্যাক্টর।

শেষ অব্দি গাবা টেস্টে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি। সব মিলিয়ে গত একমাসে ৪টি টেস্ট ইনিংসে ২৪৫ রান করেছেন পন্থ। কোনও সেঞ্চুরি না পেলেও দুটি ম্যাচ উইনিং ইনিংস তাঁকে অন্য সকলের থেকে এগিয়ে দিয়েছে। তাই সদ্য চালু হওয়া আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের প্রথম প্রাপক হলেন তিনি।

‘ক্রিকেটার অফ দ্যা মান্থ’ নামক অই পুরস্কার পেয়ে আপ্লূত রিশভ সোশ্যাল মিডিয়ায় বলেন প্রথমবার আইসিসির পুরস্কার পেয়ে আপ্লুত পন্থ নিজের সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন। তাঁর কথায়,’আমি এই সম্মান টিম ইন্ডিয়ার প্রত্যেক সদস্যকে উত্‍সর্গ করতে চাই। সেই সঙ্গে সেইসব সমর্থকদের ধন্যবাদ দিতে চাই, যারা আমাকে ভোট দিয়েছেন।’

প্রসঙ্গত, গত মাসেই প্রতি মাসের সেরা ক্রিকেটারদের হাতে ‘আইসিসি মেনস প্লেয়ার অব দ্য মান্থ’ এবং ‘আইসিসি উইমেনস প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার তুলে দেওয়ার কথা ঘোষণা করেছিল আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থা। এজন্য প্রাক্তন ক্রিকেটার, ব্রডকাস্টারস এবং সাংবাদিকদের নিয়ে একটি আইসিসি ভোটিং অ্যাকাডেমি তৈরি করা হয়েছে।

তবে তাঁদের ভোটের সঙ্গে ফ্যানদের ভোট মিলিয়ে বেছে নেওয়া হয়েছে সেরা ক্রিকেটারকে। পুরুষদের মধ্যে যেখানে পন্থ সেরা নির্বাচিত হয়েছেন, সেখানে মহিলাদের মধ্যে সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার শাবনিম ইসমাইল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026