বিনোদন

দীর্ঘসময় কাটিয়েছেন লিভ-ইনে! অবশেষে বিয়ে নিয়ে মুখ খুললেন সুস্মিতা সেনের পার্টনার রহমান

চলতি বছরের 4 ঠা জানুয়ারি ছিল রহমান শল (Rohman shawl)-এর জন্মদিন। রহমানের জন্মদিন উপলক্ষ্যে সুস্মিতা সেন (Susmita sen) ইন্সটাগ্রামে তাঁর ও রহমানের একটি সুন্দর মুহূর্তের ছবি দিয়ে রহমানের উদ্দেশ্যে একটি খোলা চিঠি শেয়ার করেছেন। রহমানকে ‘বাবুশ’ বলে সম্বোধন করে তিনি লিখেছেন, রহমানের সম মনস্কামনা যেন পূর্ণ হয়। এছাড়াও দুই মেয়ে রেনে(Rene) ও অ্যালিসা(Ayalisa)- র তরফ থেকে ‘কালেক্টিভ হাগ’ পাঠিয়েছেন রহমানকে। সুস্মিতার এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই মুহূর্তে দুবাইতে ছুটি কাটাচ্ছেন সুস্মিতা , রহমান, সুস্মিতার ভাই রাজীব সেন(Rajib sen), রাজীবের স্ত্রী চারু আসোপা (charu asopa), সুস্মিতার দুই মেয়ে রেনে ও অ্যালিসা। দুবাই থেকে রাজীব একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে সবাই একসঙ্গে ক্রিসমাস পার্টিতে মেতে উঠেছেন। এই পার্টিতে চারু , রহমানকে ‘জিজু’ বলে সম্বোধন করেছেন। তার মধ্যেই সুস্মিতার আঙুলে হিরের আংটি দেখে নেটিজেনদের জল্পনা তুঙ্গে উঠেছে। সবাই অনুমান করছেন, সুস্মিতা ও রহমান চুপিসারে বিয়ে সেরেছেন।

প্রকৃত ঘটনাটি হলো এই মুহূর্তে সুস্মিতা ও রহমান এই মুহূর্তে লিভ-ইন রিলেশনশিপে রয়েছেন। হিরের আংটি অবশ্য রহমানের দেওয়া নয়। সুস্মিতা মিস ইউনিভার্স থাকাকালীন একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি হিরে পরতে পছন্দ করেন। এই কারণে সুস্মিতাকে প্রায়ই বিভিন্ন ধরনের হিরের আংটি পরেন। এখনও অবধি নেটিজেনরা তাঁর তিরিশটি হিরের আংটির সঙ্গে তাঁর বিয়ের লিঙ্ক-আপ করেছেন। রহমানকে সুস্মিতার পরিবারের সকলেই অত্যন্ত পছন্দ করেন। সুস্মিতার মেয়েরা রহমানকে ‘পাপা’ বলেই ডাকেন। 44 বছরের সুস্মিতা 29 বছরের রহমানকে প্রথমে পছন্দ না করলেও রেনে ও অ্যালিসার তাঁকে খুব পছন্দ হয়েছিল। প্রকৃতপক্ষে সুস্মিতা কোনোদিন ভাবেননি, তাঁর থেকে বয়সে ছোট একটি ছেলে তাঁর বয়ফ্রেন্ড হতে পারেন। কিন্তু ধীরে ধীরে বরফ গলেছে। রহমানের সঙ্গে সম্পর্কের জন্য তির্যক মন্তব্য শুনতে হয়েছে সুস্মিতাকে। কিন্তু সুস্মিতার পরিবার ও রহমান তাঁকে ভালোবেসে সবকিছু ভুলিয়ে দিয়েছেন।

পেশায় মডেল রহমান আদতে কাশ্মীরের ছেলে। দেরাদুন থেকে বি.টেক করার পর তিনি মডেলিং-এর উদ্দেশ্যে মুম্বই পাড়ি দেন। এই মুহূর্তে একজন সফল মডেল হওয়ার পাশাপাশি নিজের ব্যবসাও শুরু করেছেন রহমান। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রহমান জানিয়েছেন, সুস্মিতার সঙ্গে পরিচয় হওয়ার পর সুস্মিতা তাঁর কেরিয়ার গঠন করার ক্ষেত্রেও অনেক সাহায্য করেছেন। সুস্মিতার সঙ্গে লিভ-ইনের বিষয়টি রহমান সর্বপ্রথম তাঁর মা-বাবাকে জানিয়েছিলেন। সুস্মিতাকে রহমানের বাবা-মাও পছন্দ করেন এবং তাঁদের সম্পর্ক নিয়ে যথেষ্ট খুশি রহমানের বাবা-মা বলে জানিয়েছেন রহমান। তবে এখনও তিনি বা সুস্মিতা কেউই বিয়ের সিদ্ধান্ত নিতে আগ্রহী নন বলেও জানিয়েছেন তিনি।

কিছুদিন আগে একটি মিউজিক ভিডিওতে ডেবিউ করেছেন রহমান। মিউজিক ভিডিওতে পাপন(papon)-এর গাওয়া ‘মওলা’ গানে রহমানের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী এরিকা ফার্নান্ডেজ( Erika Fernandez)। মিউজিক ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছে। রহমান ও এরিকা জুটিও নেটিজেনদের কাছে প্রশংসনীয় হয়েছেন। ইন্সটাগ্রামে নিজের পার্সোনাল প্রোফাইলে মিউজিক ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দিয়ে সুস্মিতাকে ধন্যবাদ জানিয়েছেন রহমান। এছাড়া এই মিউজিক ভিডিওটি তিনি রেনে, অ্যালিসা সহ পরিবারের সবাইকে উৎসর্গ করেছেন।

Anirban Kundu

Recent Posts

লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ, মাসে ৩০০০ টাকা! চালু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম, বাদ যেতে পারে ৩০ লক্ষ নাম

রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় আপডেট সামনে এল। নবান্নে সাংবাদিক বৈঠক…

May 27, 2026

প্যাচপ্যাচে গরমের পর স্বস্তির বৃষ্টি! দক্ষিণবঙ্গে কালবৈশাখীর দাপট, জারি হলুদ সতর্কতা

টানা প্যাচপ্যাচে গরমে নাজেহাল বঙ্গবাসী। অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বিহারের উপর…

May 27, 2026

পাটক্ষেতে গুপ্তধনের খোঁজ! বাদুড়িয়ায় মাটি খুঁড়তেই বেরোল বস্তা ভর্তি টাকা, চাঞ্চল্য এলাকায়

উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেফতার হওয়া বাদুড়িয়া পৌরসভার…

May 27, 2026

টানা একসপ্তাহ হাওড়া ডিভিশনে বাতিল থাকবে ৮টি লোকাল ট্রেন, রইল তালিকা

রেল যাত্রীদের জন্য ফের বড়সড় ভোগান্তির খবর। পূর্ব রেলের হাওড়া ডিভিশনে ব্যান্ডেল স্টেশন এলাকায় গুরুত্বপূর্ণ…

May 26, 2026

সরকারি স্কুলের ইউনিফর্ম নিয়ে বিতর্ক, গুণমান খতিয়ে দেখতে রিপোর্ট তলব

রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের জন্য সরবরাহ করা ইউনিফর্মের গুণমান নিয়ে নতুন করে প্রশ্ন…

May 26, 2026

ডায়মন্ড হারবার পুরসভায় ৮ তৃণমূল কাউন্সিলরের ইস্তফা, ‘মডেল’ নিয়ে প্রশ্নের চাপে নেতৃত্ব

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার পুরসভায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেল। সোমবার দুর্নীতি, ক্ষমতার কেন্দ্রীকরণ…

May 25, 2026