গত ১২ ই নভেম্বর উৎযাপিত হবে গুরু নানক দেবের ৫৫০ তম জন্মবার্ষিকী। আর এই উপলক্ষে ভারত ও পাকিস্তানের মধ্যে বহু আলাপ ও আলোচনার পর দুই দেশের যৌথ মদতে আগামী ৯ ই নভেম্বর পাকিস্তানে উদ্বোধন হতে চলেছে করতারপুর করিডোরের।
করতারপুর করিডোরটি খুলে গেলে কোনো ভিসা ছাড়াই ভারতের গুরুদাসপুরের ডেরা বাবা নানক গুরুদ্বার এবং পাকিস্তানের করতারপুর দরবার সাহেব গুরুদ্বারের সাথে যোগাযোগ রাখা যাবে। তবে দেশের গোয়েন্দা সূত্রে জানা যায় যে করতারপুর করিডোরের উদ্বোধনী অনুষ্ঠানের আগেই জঙ্গি হামলার এক বড় আশঙ্কা রয়েছে।
সম্প্রতি প্রকাশিত এক মার্কিন প্রতিবেদনে আশঙ্কা করে বলা হয় যে, ভারতে হামলার জন্য পাক জঙ্গিরা ওঁত পেতে রয়েছে। এর পরেই কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী শুরু করে তদন্ত। কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী তদন্তের সূত্রে জানানো হয় যে পাকিস্তানের পাঞ্জাব মুরিদকে, শকরদক এবং নারোয়ালে পাক জঙ্গি ঘাঁটি গুলি ভারতের উপর আঘাত হানার জন্য অবস্থান করছে। আন্তর্জাতিক সীমান্ত থেকে করতারপুরের দূরত্ব ৪ কিলোমিটার আর এই আন্তর্জাতিক সীমান্তের পাশেই অবস্থিত পাকিস্তানের নারোয়াল জেলা।
আর এই নারোয়াল জেলায় জঙ্গি ঘাঁটির সম্ভবনা দেখিয়ে কড়া সতর্কতা জারি করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর এইসব জঙ্গি ঘাঁটি গুলিতে পুরুষ এবং মহিলাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাছাড়া ভারতের মধ্যে ৩-৪ কিমি পর্যন্ত পাকিস্তানের মোবাইল নেটওয়ার্ক খুব ভালো ভাবেই ব্যবহার করা যায় তাই এই বিষয় নিয়ে চিন্তায় রয়েছে গোয়েন্দা সংস্থা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…