নিউজ

দূষণে কলকাতার জলাশয়ে জলজ প্রানীর মৃত্যু

চলতি বছরে রবীন্দ্র সরোবরে ছট পুজোর আয়োজন নিয়ে পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা জারি করেছিলো।কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে প্রতি বছরের ন্যায় এবছরও শনিবার রবীন্দ্র সরোবরে পালিত হয়েছে ছট পুজো এবং সরোবরের জলে ছড়িয়েছে দেদার দূষণ। জলাশয়ে নির্বিচারে মারা পড়লো জলজ প্রাণীরা। আজ, সোমবার জলের উপর ভেসে উঠলো মরা মাছের দেহ।

দক্ষিণ কলকাতার কংক্রিটের জঙ্গলের মাঝে রবীন্দ্র সরোবর হল এক চিলতে সবুজ যাকে দক্ষিণ কলকাতার ফুসফুসও বলা যেতে পারে। কিন্তু প্রতি বছর ছট পুজোর সময়ে দূষণের ফলে এই সরোবরের চেহারা সম্পূর্ন বদলে যায়।এবছর রবীন্দ্র সরোবরে ছট পুজো যাতে কোনও ভাবেই না হয় তা আটকানোর জন্য রাজ্য সরকারকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলো পরিবেশ আদালত। এবং এই নির্দেশ বাস্তবায়িত করতে কোনো কসুর ছাড়ে নি কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি।

পুরসভার পোস্টার লাগানো থেকে শুরু করে ৪ টি গেটে প্রায় ৪০ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছিল। তবে শুক্রবার সকাল ১১ নাগাদ কিছু যুবক সমস্ত পোস্টার ছিঁড়ে দেয় এবং গেট বন্ধ থাকার কারণে নিরাপত্তারক্ষীদের সাথে বচসা শুরু করলে কিছু মহিলা পুজোর সামগ্রী নিয়ে সরোবরে ঢুকে পড়ে। এবং তাদের পুজোর সামগ্রী থেকে সৃষ্টি হয় দূষণ যার পরিণতি ভোগ করছে জলাশয়ে নিরীহ জলজ প্রাণী গুলি।

এই গোটা ঘটনায় ক্ষুব্ধ হয়ে পরিবেশ কর্মীরা জানান যে ভোটের রাজনীতি করতে গিয়ে সর্বনাশ করা হল জলাশয়ের জীববৈচিত্র্যের। এছাড়া গোটা ব্যাপারটায়. পুলিশ দায়িত্ব নিয়ে উঠে এসেছে প্রশ্ন। স্থানীয় ব্যাক্তিরা অভিযোগ করেন যে পুলিশ সেখানে কড়া ব্যবস্থা নেওয়ার বদলে দর্শকের ভূমিকা পালন করছিলো।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026