খেলা

BIG BREAKING : ভারত-বাংলাদেশ দ্বিতীয় T20 ম্যাচ নিয়ে সংশয়, হতাশায় ক্রিকেটপ্রেমীরা

খারাপ আবহাওয়া যেন ভারত-বাংলাদেশ সিরিজের পিছু ছাড়ছে না। দিল্লিতে অত্যধিক দূষণের জন্য ম্যাচ বাতিল হওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। খেলোয়াড়দের মুখে মাস্ক পরে প্রাকটিস করতেও দেখা যায়। ম্যাচ হবে কিনা সেই সিদ্ধান্ত বিসিসিআই ম্যাচ রেফারির উপর ছেড়ে দেয়। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি হয় এবং বাংলাদেশ ভারতকে সাত উইকেটে হারিয়ে দেয়।

অন্যদিকে এই সিরিজের দ্বিতীয় ম্যাচটি রয়েছে ৭ই নভেম্বর গুজরাটের রাজকোটে। এই ম্যাচটিও ঘূর্ণিঝড় “মহা” এর প্রভাবে বাতিল হয়ে যাওয়ায় সম্ভাবনার কথা জানিয়েছে ইন্ডিয়ান মেটোরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি। আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় “মহা” বর্তমানে গুজরাটের ভেরাভাল থেকে ৬৯০ কিমি, দিউ থেকে ৭৪০ কিমি এবং পোরবন্দর থেকে ৬৬০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে। আইএমডি জানিয়েছে ঘূর্ণিঝড়টি ৭ই নভেম্বর গুজরাট উপকূল অতিক্রম করবে এবং ঝোড়ো হাওয়ার গতিবেগ হবে ঘন্টায় ৮০-১০০ কিমি।

আশার আলো হিসেবে আইএমডি জানিয়েছে ঘূর্ণিঝড়টি ৫ই নভেম্বর থেকে ক্রমে ক্রমে শক্তিক্ষয় করবে এবং এর অভিমুখ কেরালার দিকে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাজকোট শহরটি গুজরাট উপকূল থেকে প্রায় ১০০ কিমি ভেতরে তাই ঘূর্ণিঝড় “মহা” কেরল অভিমুখে সরে গেলে ম্যাচ হওয়ার সম্ভাবনা থাকছে। সকলের নজর থাকছে আবহাওয়া দপ্তরের দিকেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026