নিউজ

রামমন্দির নির্মাণে ১ কোটি টাকা অনুদান মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধবের

শনিবার অযোধ্যায় পুজো দিতে এলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। শনিবার তার সরকারের বয়স হয়েছিল ১০০ বছর। বর্তমানে অযোধ্যায় রামমন্দির নির্মাণের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবার উদ্ধব ঠাকরে জানান, বহু প্রতীক্ষিত এই রামমন্দির নির্মাণের জন্য তিনি ব্যক্তিগত ভাবে এককোটি টাকা দেবেন। সেই প্রসঙ্গে মারাঠা মুলুকের কংগ্রেস-এনসিপি-শিবসেনা জোট সরকারের মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দল বিজেপিকে বাদ দিয়েছে। কিন্তু হিন্দু ধর্মকে নয়। মনে রাখবেন, হিন্দুত্ব মানে বিজেপি নয়।”

অযোধ্যার রামমন্দিরে শিবসেনার অনেক ভুমিকা রয়েছে, শনিবার অযোধ্যায় রামমন্দিরের লড়াইয়ে শিবসেনার পিতা প্রয়াত বালাসাহেবের ভূমিকার কথাও এদিন স্মরণ করেন শিবসেনা। এদিন সরযূ নদীর তীরে সন্ধ্যারতি দেখার কর্মসূচি ছিল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। করোনা ভাইরাস নিয়ে জরুরি বৈঠকের জন্য বিকেলের বিমানেই তিনি মুম্বই চলে যান।

আরও পড়ুন : ফের রবি ঠাকুরের গানকে বিকৃত করে ক্লাসরুমে অশ্লীল গান পড়ুয়াদের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

শনিবার যোগী আদিত্যনাথের রাজ্যের নিকটে এসেও তাকে আঘাত হানতে ভোলেননি উদ্ধব ঠাকরে। তবে ভারতের রাজনীতিতে যতগুলি বলা যায় নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে তার মধ্যে মহারাষ্ট্রের সরকার গঠন শীর্ষে। সম্ভবের পিঠকে উল্টে বহুদিন যাবত বিজেপি শাসিত রাষ্ট্রে বিজেপিকে সরিয়ে কংগ্রেস-এনসিপির সঙ্গে সরকার গড়েছে শিবসেনা। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে নেওয়ার পরও সরকার ভেঙে যায়। তারপর মুখ্যমন্ত্রী হন উদ্ধব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026