নিউজ

ফের রবি ঠাকুরের গানকে বিকৃত করে ক্লাসরুমে অশ্লীল গান পড়ুয়াদের, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আবার রবি ঠাকুরের গানকে বিকৃত করে অশ্লীল গান পড়ুয়াদের এবার বারাসাতের এক স্কুলে, সম্প্রতি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবে কিছু পড়ুয়ার অশ্লীল, রুচিহীন ঘটনাকে কেন্দ্র করে তুমুল সমালোচনার ঝড় ওঠে।বিভিন্ন মহলে সেই ঘটনার প্রতিবাদ করা হয়, তার দিনকয়েক পর বারাসত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাইস্কুলের একদল ছাত্রের বিরুদ্ধে ক্লাসে রবি ঠাকুরের গান অশ্লীল শব্দ সহ গাওয়ার অভিযোগ উঠল। সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

গতকাল যে সময় বারাসতে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে যোগ দিয়ে একদিকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করেন বারাসাতের বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত, অপরদিকে সেই সময় বারাসতের এক বিদ্যালয়ের ছাত্রদের বিকৃত ও অশ্লীল ভাবে রবি ঠাকুরের গানের ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওটি সম্পর্কে কোনো মন্তব্য করেননি চিরঞ্জিত, তিনি এ ব্যাপারে অবগত নন বলেই জানিয়েছেন।

আরও পড়ুন : প্রতিবাদের পদ্ধতিতে রয়েছে রবীন্দ্রভারতীর ছোঁয়া, অভিনব কায়দায় প্রতিবাদ খড়গপুর ছাত্রীদের

গতকাল বারাসতে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচিতে যোগ দিয়ে বারাসাতের বিধায়ক ও অভিনেতা চিরঞ্জিত জানান রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবে যে ঘটনা ঘটেছে তা ভয়ঙ্কর। অশ্লীল শব্দের ব্যবহার বিদেশে সিনেমায় থাকলেও তা ঐতিহ্যময় বাংলায় চলে না। বাংলায় সাংস্কৃতির অবক্ষয়ের দিকটি তুলে ধরে এই ধরনের ঘটনা। তবে আয়োজকদের বেশি দায়িত্বশীল ও সচেতন হওয়া দরকার ছিল বলে জানান তিনি। উক্ত ঘটনায় বিশ্বভারতীর কর্তৃপক্ষকে ক্লিনচিট দিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026