খেলা

বুড়ো হাড়ে ভেলকি, পুরোনো ছন্দে দেখা গেল বীরুকে

রাস্তায় দুর্ঘটনা এড়ানোর জন্য সচেতনতামূলক প্রচার এর উদ্দেশ্যে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘রোড সেফটি সিরিজ’ এর আয়োজন করেছেন শচীন তেন্ডুলকর। ইন্ডিয়া লেজেন্ড ও ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড দুটি দলের মধ্যে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ খেলা হবে তার প্রথম ম্যাচটি আজ অনুষ্ঠিত হলো ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ইন্ডিয়া লেজেন্ড দলের হয়ে খেলেন শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শহবাগ যুবরাজ সিং, জাহির খান, ইরফান পাঠান, মুনাফ প্যাটেল প্রমুখ ভারতীয় প্রাক্তন তারকারা। দলের অধিনায়কত্ব করেন মাস্টার ব্লাস্টার।

ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড দলের হয়ে খেলতে দেখা যায় শিবনারায়ন চন্দ্রপল, ব্রায়ান লারা, ড্যারেন গঙ্গা, টিনো বেস্ট ও সুলেমান বেন এর মতো তারকাদের। দলকে নেতৃত্ব দেন লারা। টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন শচীন তেন্ডুলকর। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ লেজেন্ড দল। চন্দ্রপল সর্বোচ্চ ৬১ রান করেন। গঙ্গা করেন ৩২ রান। জাহির খান, মুনাফা প্যাটেল ও প্রজ্ঞান ওঝা ২ টি করে এবং ইরফান পাঠান একটি উইকেট দখল করেছেন। একটি দুর্দান্ত ক্যাচ ধরেন জাহির খান।

আরও পড়ুন : সিরিজের প্রথম ম্যাচ, আজ ব্যাট হাতে মাঠে নামবেন সচিন তেন্ডুলকর

১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আবার সেই পুরানো ওপেনিং জুটি শচীন-শহবাগকে দেখতে পান ভারতীয় দর্শকরা। চার মেরে রান করা শুরু করার পাশাপাশি অর্ধশতরানটিও পূর্ণ করেন বিরু এবং উইনিং শটটিও আসে তার ব্যাটের বাউন্ডারির মাধ্যমে। ৫৭ বলে ১১ টি বাউন্ডারির সাহায্যে ৭৪ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন বিরু। শচীন করেন ৩৬ রান। নেমেই একটি ছয় মারেন যুবরাজ সিং। ৭ বলে ১০ রান করে অপরাজিত থাকেন তিনি। মহম্মদ কাইফ করেন ১৪ রান। ১০ বল বাকি থাকতেই শচীন তেন্ডুলকর নেতৃত্বাধীন দল ম্যাচটি ৭ উইকেটে জয়লাভ করে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026