মহারাষ্ট্র : করোনার কুপ্রভাবে কার্যত অসহায় গোটা বিশ্ব। হাহাকার চলছে সারা পৃথিবীতে। ভারত ক্রমাগত বিধ্বস্ত হচ্ছে। সবথেকে বেশি ক্ষতি হচ্ছে বাণিজ্য নগরীতে। আক্রান্তের পাশাপাশি মৃত্যুমিছিল ও অব্যাহত। আক্রান্তের নিরিখে সর্বাধিক মুম্বাই, আবার মৃতের সংখ্যার নিরিখেও শীর্ষস্থানে মুম্বাই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবার সকাল ১১ টা পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১০৭৮ জন।
মহারাষ্ট্রে সর্বাধিক মৃত্যু হয়েছে, সংখ্যাটা এখনও পর্যন্ত ৬৪-তে দাঁড়িয়েছে। আর সুস্থ হয়েছেন ৭৯ জন। আজ সকালে আরও ৬০ জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। ভারতে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৯৪ জন। মৃত্যু হয়েছে ১৪৯ জনের। দেশের মোট মৃত্যুর মধ্যে ৪৩ শতাংশ মহারাষ্ট্রের। আর আক্রান্তের ক্ষেত্রে ২১ শতাংশই আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে।
এদিকে মুম্বাইয়ের ধারাভি বস্তিতে আক্রান্ত হয়েছেন অনেকে। সতর্কতামূলক পদক্ষেপের জন্য সিল করে দেওয়া হয়েছে বস্তি। তবুও সংক্রমণ ছড়ানো বন্ধ হচ্ছে না। এদিকে মুম্বাইয়ের একাধিক সেলিব্রিটি ও করোনা আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্র সরকার একাধিক পদক্ষেপ ও গ্রহণ করেছে। কিন্তু মহারাষ্ট্রের এই পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে দেশ সহ এই রাজ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…