Categories: দেশনিউজ

করোনা মোকাবিলায় বড়সড় পদক্ষেপ, যাত্রীদের সিট বুকিং-এ নয়া নিয়ম

১৪ই এপ্রিল উঠে যাচ্ছে লকডাউন। আর ১৫ই এপ্রিল থেকেই দেশ জুড়ে ট্রেন চালানোর কথা ভাবছে ভারতীয় রেল। তবে ১৫ই এপ্রিল থেকে ট্রেন চললেও তা বেশ কিছু নিয়ম মেনেই চালানো হবে বলেই জানানো হয়েছিল রেলের তরফে। এর মধ্যে প্রধান হচ্ছে যাত্রীদের মাস্ক ব্যবহার করা এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা। যাত্রীদের মধ্যে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখার জন্য রেলের তরফে ইতিমধ্যেই বেশ কিছু পরিকল্পনা করা হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ১৫ই এপ্রিল থেকে চলা সব ট্রেনের মিডল বার্থ আপাতত তুলে দেওয়ার চিন্তাভাবনা করছে রেল। আপাতত বেশ কিছুদিন এভাবেই চলবে ট্রেন গুলি। রেলের আধিকারিক জানাচ্ছেন, ‘দূরপাল্লার সব ট্রেনে এসি থ্রি-টিয়ার ও সেকেন্ড স্লিপারে মিডল বার্থ তুলে দেওয়ার পরিকল্পনা করছে রেল। ওই আধিকারিকের কথায়, ‘বার্থ বা আসন সরিয়ে ফেলার কোনো দরকার নেই। তার বদলে মিডল বার্থ খালি রাখলেই হবে। দুজন যাত্রীর মাঝে একটি আসন খালি রাখলেই তা যথেষ্ট হবে বলে মনে করা হচ্ছে।’

এর ফলে ৭২ আসনের স্লিপারে আসন কমবে ১৮ টি। এছাড়া অসংরক্ষিত কোচে প্রতি রো তে একটি করে আসন কমিয়ে দেওয়া হতে পারে। যদিও এই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, রেল বোর্ডের তরফে নির্দেশ এলে তবেই সব ব্যবস্থা করা হবে। তবে এত কিছু করার পরেও ট্রেনে যে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে চলা কঠিন সেকথা মানছেন রেলের সব আধিকারিকরাই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026