বিনোদন

করোনা মোকাবিলায় ঘরছাড়া পরিবারের দায়িত্ব নিলেন অভিনেতা বরুন ধাওয়ান

কৌশিক পোল্ল্যে: গৃহহীন গরিব মানুষদের সহায়তায় এগিয়ে এলেন অভিনেতা বরুন ধাওয়ান। দীনদরদি এই বলিউড অভিনেতা দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করলেন আজকের কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে। যেখানে গোটা বিশ্ব আক্রান্তে কাহিল হয়ে পড়েছে করোনা ভাইরাসের মারনকোপে, সেই অবস্থায় ভারতবর্ষ এখনও এই রোগের বিরুদ্ধে জোরকদমে লড়ে যাচ্ছে।

ভারত এমন একটি তৃতীয় বিশ্বের দেশ যেখানে বহুসংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নীচে বসবাস করেন। সেই সমস্ত মানুষেরা লকডাউন চলাকালীন আরও জটিল পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েছেন। এই বিপর্যয় সমগ্র মানবজাতিকে ঠেলে দিয়েছে বিপূল ধ্বংসের দিকে। তাই সামান্য সুরাহায় কিছু মানুষের সাহায্যে এগিয়ে এলেন বরুন।

অভিনেতা ইনস্টাগ্রামে এক পোস্ট মারফৎ জানান, তিনি এই কঠিন পরিস্থিতিতে দরিদ্র ও গৃহহীন কিছু মানুষের অন্নসংস্থানের ব্যবস্থা করেছেন। এছাড়াও স্বাস্থ্যকর্মীদের এবং সামনাসামনি পরিস্থিতির শিকার হয়ে আমাদের রক্ষাকর্তা হিসেবে এগিয়ে আসা পুলিশ কর্মীদের খাদ্যের জোগান দিচ্ছেন তিনি। বরুন জানান, “এগুলো খুবই ক্ষুদ্র প্রয়াস তবু এই মুহূর্তে কোনো প্রচেষ্টাই তুচ্ছ নয়। আমি যথাসাধ্য চেষ্টা করব সকলকে সাহায্য করার।”

বরুনের এই পোস্টে উচ্ছসিত তার ভক্তরা অভিনেতার বড় মনের পরিচয় পেয়ে তাকে কুর্নিশ জানান। ভক্তসহ তারকারাও তাকে এগিয়ে যাওয়ার শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। অন্যান্য বলি সেলেবদের সঙ্গে পাল্লা দিয়ে এবার দরিদ্রদের সামনে ঢাল হয়ে দাঁড়াতে প্রস্তুত অভিনেতা বরুন ধাওয়ান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026