লকডাউন নিয়ে মানুষের মনে তৈরী হয়েছে আশঙ্কা। এই নিয়ে জল্পনা এখন তুঙ্গে। লকডাউন শেষ হতে আর হাতে গোনা কয়েকদিন বাকি। তারপরেই কি উঠে যাবে লকডাউন? বর্তমান পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে যে লকডাউনের সময়সীমা বাড়তেও পারে। কারণ দেশে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে, এরকম পরিস্থিতিতে লকডাউন তুলে দিলে সমস্যা আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের মত।
লকডাউন বাড়ানোর জন্য আর্জি জানিয়েছে বিভিন্ন রাজ্য। তবে কেন্দ্র চাইছে এটি ধাপে ধাপে তোলা হোক। সূত্র অনুযায়ী জানা গেছে যে মন্ত্রী ও বিভিন্ন আমলারা জানিয়েছেন লকডাউন তুললেও শিক্ষা প্রতিষ্ঠান যাতে না খোলা হয়। এই জায়গাগুলিতে সবথেকে বেশি ভিড় জমায়েত হয়, তার উপর শিশুদের সমস্যা আরও বাড়তে পারে।
শুধু শিক্ষাপ্রতিষ্ঠানেই নয়, বন্ধ রাখা উচিত সমস্ত জমায়েত, মন্দির, মসজিদ, পার্ক, সিনেমাহল, শপিং মল এরকম জমায়েতপূর্ণ এলাকাগুলিকে বন্ধ রাখার আর্জি জানিয়েছেন মন্ত্রী ও আমলারা। আর শিক্ষাপ্রতিষ্ঠান গুলির সামনেই গরমের ছুটি, তাই সেই ছুটিটা একসাথে যুক্ত করে দেবার ও আবেদন করেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…