নিউজ

করোনা মোকাবিলায় তৈরি ‘ফ্রি সবজি বাজার’, টাকা ছাড়াই পেয়ে যাবেন ব্যাগভর্তি সবজি

শ্রেয়া চ্যাটার্জি – টমেটো, লাউ, বাঁধাকপি আরো কত কি সাজানো আছে ভ্যান গাড়িতে করে। আর লেখা আছে ‘ফ্রী সবজি বাজার’। আপনি ব্যাগভর্তি বাজার করবেন কিন্তু আপনাকে কোন টাকাই দিতে হবে না। করোনা মোকাবিলার জন্য এ এক অভিনব উদ্যোগ। সোশ্যাল মিডিয়ায় পাওয়া এই ছবিটি যেখানেরই হোক সেখানকার মানুষ যে কতটা সচেতন তা বোঝাই যাচ্ছে। করোনা ভাইরাস এর জন্য যে সমস্ত দিন মজুরদের কাজ প্রায় বন্ধ, যারা দিন আনে দিন খায়, যাদের পকেট এ কানা কড়িও নেই তাদের জন্যই সম্ভবত এই উদ্যোগ।

করোনা ভাইরাস গোটা পৃথিবীতে থাবা বসিয়েছে। ইতালি, স্পেন, আমেরিকায় চলছে মৃত্যুর মিছিল। চীন অনেকটা সামলে নিয়ে উঠেছে। গোটা বিশ্ব যেন একটা যুদ্ধে শামিল হয়েছে। না এটা কোন দেশে দেশে যুদ্ধ নয়। এ যুদ্ধ হলো মানুষের প্রাণ বাঁচানোর যুদ্ধ। এই প্রথম গোটা বিশ্বের লক্ষ্য একটাই, মানুষ বেঁচে থাকুক। প্রত্যেকটা দেশ একজোট হয়ে করোনা ভাইরাস এর মোকাবিলা করছে।

২১ দিনের লকডাউন চলছে ভারতবর্ষে। যার ফলে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দিনমজুর, ঠিকে শ্রমিক এরা কার্যত ঘরে বসে আছেন। টাকা পয়সা নেই। কিন্তু পেট তো আর শোনে না! হয়তো খিদের জ্বালায় ছটফট করছে ছোট শিশু। তাদের জন্য এমন ফ্রি সবজি বাজারের প্রয়াস প্রত্যেকটা জায়গায় করা উচিত। তবে সরকার থেকে, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠান থেকে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে একথাও অনস্বীকার্য। সকলে মিলে আমরা যদি এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিই, তাহলে হয়তো মানুষগুলো না খেতে পেয়ে মরবে না।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026