নিউজ

শুশুনিয়া পাহাড়ে দাউ দাউ করে জ্বলছে আগুন, বাড়ছে আতঙ্ক

শ্রেয়া চ্যাটার্জি – একে তো করোনা আতঙ্ক গোটা বিশ্বকে গ্রাস করেছে, ভারতবর্ষে এখন লকডাউন চলছে, তার ওপর গোদের ওপর বিষফোঁড়া শুশুনিয়া পাহাড় এ হঠাৎ করে দাউ দাউ করে জ্বলে উঠেছে। অনুমান করা যাচ্ছে শুকনো পাতা থেকেই এই আগুনের সৃষ্টি হয়েছে। গতকাল বিকেল থেকে পাহাড় থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় মানুষ, তার পরে তারা দমকলে খবর দেন। দমকল কর্মীরা গিয়ে এই আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু পুরো বনাঞ্চলের আগুন নেভানো তাদের পক্ষে সম্ভব হয়নি কারণ কোথাও হয়তো একটু আগুনের ফুলকি থেকে গিয়েছিল। যার ফলে সেই আগুন থেকে মাঝরাতে এই দাবানল একেবারে বিধ্বংসী আকার ধারণ করে।

করোনা আতঙ্কের মাঝে পাল্লা দিয়ে বেড়েছে গরম। আর পুরুলিয়া-বাঁকুড়ায় যেহেতু শুকনো গরম তাই পাতায় পাতায় ঘষা লেগে আগুন লাগতে পারে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। বাতাসে উড়ে বেড়াচ্ছে আগুনের ফুলকি, আর সেই আগুনের ফুলকি পাশের গ্রামে ছড়িয়ে পড়ে গ্রামের পর গ্রাম শেষ করে দিতে পারে এমনটাই আশঙ্কা ওখানকার গ্রামবাসীদের। বনের মধ্যে যে আগুনের প্রকোপ কতখানি তা সেখান থেকে শুয়োর, বুনো খরগোশ, শেয়ালের আর্ত চিৎকারেই বোঝা যাচ্ছে। বনাঞ্চল, বন্যপ্রাণী দের ক্ষতি হবে অনেক।

করোনা ভাইরাস এর জন্য মানুষ কার্যত গৃহবন্দি। তাই পরিবেশ খানিকটা সামলে উঠছিল। পরিবেশ দূষণ এক ধাক্কায় অনেকটা কমে গেছে। কিন্তু তার মাঝেই এ কোন দুঃস্বপ্নের খবর! আমরা তো চাই পরিবেশ ও বন্যপ্রাণী বেঁচে থাকুক। এ করোনা ভাইরাস এর জন্য তারা একটু একটু করে সেরে উঠছিল। তারই মাঝে শুশুনিয়ায় এরকম দাবানল সত্যি আমাদের মন খারাপ করে দেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026