নিউজ

করোনায় প্রাণ গেল ১৪ মাসের শিশুর, দেশজুড়ে আক্রান্ত ছাড়াল পাঁচ হাজার

শুধু বয়ষ্ক নয় এবার শিশুদের জন্যও ভয়ঙ্কর হয়ে উঠলো কোভিড ১৯। এতদিন করোনা আক্রান্ত হয়ে মৃতের তালিকায় বেশি বয়সের মানুষেরাই উচ্চ মাত্রায় থাকলেও এবার রেহাই পেল না কোলের শিশুও। করোনার কবলে পড়ে মাত্র ১৪ মাসের এক শিশুর মৃত্যু হলো গুজরাটে। গুজরাট তথা দেশের কনিষ্ঠতম এই শিশুটির মৃত্যু হলো জামনগরে।

গত শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় জামনগর জেলা হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। রবিবার তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। সেদিন রাত থেকেই ক্রমশ তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। ফলে তাকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। মঙ্গলবার মধ্যরাতে করোনার করাল প্রাণ গেল এই দুধের শিশুর।

এই শিশুটির মৃত্যুর পর গুজরাটে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে গিয়ে দাঁড়ালো ১৬-তে। বিজেপি শাসিত এই রাজ্যে মোট আক্রান্ত ১৭৫ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন। দেশ জুড়েও আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। ইতিমধ্যে ৫ হাজার (বেসরকারি হিসেবে) ছাড়িয়ে গিয়েছে আক্রান্ত মানুষের সংখ্যা।

শুধু মহারাষ্ট্রেই আক্রান্ত হাজারের বেশি। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। বেসরকারি মতে, করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬৭ জন। সরকারি হিসেবে অবশ্য মৃতের সংখ্যা ১২৪। গত ২৪ মোট ১৩ জনের মৃত্যু হয়েছে বলে সাংবাদিক সম্মেলনে এসে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সম্পাদক লব আগরওয়াল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026