আগামী ২৪ ঘন্টায় প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইবে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যার মধ্যে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে বিকেলের পর ঝড়-বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে।
রাজ্যে মূলত শীতল পশ্চিমি হাওয়া ও পূবালী গরম হাওয়ার সংঘাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আজ রোদের তেজ অতটা প্রখর নয়। আংশিক মেঘলা আকাশ দেখা যাচ্ছে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি। আদ্রতার পরিমান ৫১ শতাংশ। গতকাল কলকাতায় বৃষ্টি হয়নি।
পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীরে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টি সম্ভাবনা আছে। কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দক্ষিণ ভারত ও উত্তর ভারতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…