নিউজ

মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ রাজ্যপালের

অরূপ মাহাত: মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে নাটক অব্যাহত। বিজেপি, শিবসেনা ঘুরে সরকার গঠনের জন্য এনসিপিকে আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল ভগত সিং কোশারী। আজ রাত সাড়ে ৮ টায় শেষ হবে এনসিপিকে দেওয়া রাজ্যপালের সময়। এরই মাঝে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করার ষড়যন্ত্র করছে কেন্দ্র সরকার, এমনই জল্পনাকে ঘিরে বিতর্ক দানা বাঁধছে আবর সাগরের তীরে।

২৪ অক্টোবর ফল ঘোষণার পর মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। কিন্তু ১০৫ জন বিধায়ক নিয়ে বৃহত্তম দল দল হিসেবে বিধানসভায় জয়ী হলেও প্রয়োজনীয় ১৪৫ জন বিধায়কের সমর্থন জোগাড় করতে পারেননি তিনি। এরপরই ইস্তফা দেন মুখ্যমন্ত্রীর পদ থেকে। বিজেপি সরকার গড়তে অসহায়তার কথা জানালে রাজ্যপাল শিবসেনাকে ২৪ ঘন্টা সময় দেন।

শিবসেনা সরকার গড়ার জন্য প্রয়োজনীয় বিধায়কের সই সম্বলিত কাগজপত্র সময়ের মধ্যে জমা করতে না পারায় এনসিপিকে আমন্ত্রণ জানান রাজ্যপাল। এই ফাঁকে সংবাদমাধ্যমে প্রচারিত এক খবরকে ঘিরে বিতর্ক বাধে। সরকারি সেই সংবাদসংস্থার দাবি অনুযায়ী, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করেছেন রাজ্যপাল ভগত সিং কোশারী। এই খবর প্রচারিত হওয়ার পরই রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে বসে রাজনীতি করার অভিযোগ আনেন বিরোধীরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026